আবারও সীমান্তে প্রান ঝরল ২ বাংলাদেশি নিহত

প্রথম পাতা » ছবি গ্যালারী » আবারও সীমান্তে প্রান ঝরল ২ বাংলাদেশি নিহত
বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২



আবারও সীমান্তে প্রান ঝরল ২ বাংলাদেশি নিহত

মোস্তাফিজার রহমান রংপুর প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দোলাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ভোরে উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সাদিক হোসেন উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া গ্রামের হাফিজারের ছেলে ও একই ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের সামাদ আলীর ছেলে মংলু মিয়া।
স্থানীয়রা জানান, ভোরে বড় খাতা দোলাপাড়া সীমান্ত গরু চোরাচালানি একটি দল সীমান্তের দিকে যায়।‌ এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতেই চোরাচালানের দল ছত্রভঙ্গ হওয়ার সময় ২ জন নিহত হন। পরে তাদের সঙ্গে থাকা সঙ্গীরা তাদের দুজনের লাশ উদ্ধার করে পরিবারের সদস্যদের দেন।
নিহত সাদিকের চাচাতো ভাই হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের দুজনের লাশ নিয়ে আসা হয়েছে। এভাবে বাংলাদেশিকে প্রায় সময় হত্যা করে। আমাদের পক্ষ থেকে কোনো প্রতিবাদ জানানো হয় না এটি দুঃখজনক।
এ ব্যাপারে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও তারা ফোন রিসিভ করেনি। ওই ক্যাম্পের কোম্পানি কামান্ডারের সদস্যরা জানিয়েছেন বিকেলে পতাকা বৈঠকের মাধ্যমে প্রতিবাদ জানানো হবে।

বাংলাদেশ সময়: ১৫:০৫:৩৬   ৭৬২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
নেপালকে হারিয়ে বাংলাদেশের স্বস্তির জয়
জাতিসংঘ জীববৈচিত্র্য সম্মেলন: ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জনে জবাবদিহিতার মুখোমুখি বিশ্বনেতারা
মানবিকতার অনন্য দৃষ্টান্ত জিয়াউর রহমান ফাউন্ডেশন : ডা. জুবাইদা রহমান
বিপজ্জনক রাসায়নিক ব্যবস্থাপনায় রটারডাম কনভেনশনে যুক্ত হচ্ছে বাংলাদেশ
জাপানি বিনিয়োগকারীদের বাংলাদেশে পর্যটন খাতে ১২০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা
প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়নে ঢাকার ২০ জোনে হচ্ছে বিশেষ কমিটি
তখন কেন জানি মনে হচ্ছিল সব কিছু শেষ হয়ে যাচ্ছে : রিজভী
নাটোরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ভারতীয় সহকারী হাইকমিশনার
মসলিন গবেষণায় সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে : পাট প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ