স্থবির আকাশপথ, ঢাকার ফ্লাইট ভারত ও মিয়ানমারে

প্রথম পাতা » ছবি গ্যালারী » স্থবির আকাশপথ, ঢাকার ফ্লাইট ভারত ও মিয়ানমারে
শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২



স্থবির আকাশপথ, ঢাকার ফ্লাইট ভারত ও মিয়ানমারে

ঘন কুয়াশার কারণে মধ্যরাত থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর স্থবির ছিল। ফলে মধ্যরাত ও ভোরে ৩টি ফ্লাইট নামতে পারেনি ঢাকায়।

রাত ২টা থেকে কুয়াশার কারণে ঢাকা বিমানবন্দরের রানওয়ে দৃশ্যমান ছিল না। ফলে বিপাকে পড়তে হয় বেশ কয়েকটি বিমানকে।

জানা যায়, দীর্ঘক্ষণ ঢাকার আকাশে চক্কর খেয়ে কুয়েত ও সৌদি আরব থেকে আসা দুটি ফ্লাইট ভারতের কলকাতা বিমানবন্দরে ও মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে আসা এয়ার এশিয়ার ফ্লাইট মিয়ানমারের ইয়াংগুন বিমানবন্দরে অবতরণ করেছে।

বিমানবন্দর সূত্র জানায়, কুয়াশার কারণে মধ্যরাত থেকে ফ্লাইট অবতরণ ও উড্ডয়ন কার্যক্রম বন্ধ ছিল। প্রায় ৬ ঘণ্টা পর ফ্লাইট উড্ডয়ন শুরু হয়। এ ছাড়া কুয়াশাচ্ছন্ন থাকা অবস্থায় ঢাকায় আসা ফ্লাইটগুলোকে আশপাশের বিমানবন্দরে ডাইভার্ট করা হয়।

বিমানবন্দর জানায়, মধ্যরাতে ও ভোরে ৩টি ফ্লাইট ঢাকায় নামতে না পেরে অন্য বিমানবন্দরে চলে যায়। পাশাপাশি উড্ডয়নের অপেক্ষায় থাকা ফ্লাইটগুলোর শিডিউল বিপর্যয় হয়। আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ মিলে ঢাকা থেকে প্রায় ১৫-২০টি ফ্লাইট সঠিক সময়ে উড্ডয়ন করতে পারেনি।

বাংলাদেশ সময়: ১৪:০০:৫৬   ৪৯৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
৭০ পিস ইয়াবাসহ ধনবাড়ীতে জামালপুরের যুবদল নেতা গ্রেফতার
শিশুদের অধিকার নিশ্চিত করতে সবাইকে কাজ করতে হবে: এমপি কালাম
বাংলাদেশে এসেই ধর্ম বদলে বিয়ে করলেন ফিনল্যান্ডের নাগরিক
সামাজিক সুরক্ষা ও কর্মসংস্থানের সমন্বয়ে দারিদ্র্য বিমোচনে বিশ্বে মডেল বাংলাদেশ : ড. তিতুমীর
স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি, কর্মসংস্থান ও উচ্চশিক্ষার পথ সহজ করতে চায় সরকার : মাহ্দী আমিন
দেড় বছরের মধ্যে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা চালু করা হবে : পরিবেশমন্ত্রী
হার দিয়ে অস্ট্রেলিয়া সিরিজ শুরু করল বাংলাদেশ নারী দল
বাংলাদেশে আবার ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: শামা ওবায়েদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ