হিলি স্থলবন্দর দিয়ে কয়লা আমদানি শুরু

প্রথম পাতা » ছবি গ্যালারী » হিলি স্থলবন্দর দিয়ে কয়লা আমদানি শুরু
শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২



---

মোস্তাফিজার রহমান রংপুর প্রতিনিধি: দীর্ঘদিন বন্ধের পর দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর দিয়ে আবারো কয়লা আমদানি শুরু হয়েছে। ফুলবাড়ী গুপ্তা এন্টারপ্রাইজ নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান ভারতের ঝাড়খণ্ড থেকে এসব কয়লা আমদানি করছে।
গুপ্তা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শফিকুল ইসলাম বলেন, বাংলাদেশে কয়লার চাহিদা থাকায় ভারতের ঝাড়খণ্ড থেকে কয়লা আমদানি করা হচ্ছে। গতকাল বৃহস্পতিবার প্রথম দিনেই ৫ ট্রাকে ১২৯ মেট্রিক টন কয়লা আমদানি করা হয়। ভারত থেকে ৯৫ ডলার মূল্যে প্রতি টন কয়লা আমদানি করা হচ্ছে। যা বাংলাদেশি টাকায় প্রতি টন কয়লার আমদানি মূল্য পড়ছে ৯ হাজার ৭৫৩ টাকা।
হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, এক বছর বন্ধ থাকার পর আবারো হিলি দিয়ে ভারত থেকে কয়লা আমদানি শুরু হয়েছে। বৃহস্পতিবার বন্দর দিয়ে পাঁচ ট্রাকে ১২৯ মেট্রিক টন কয়লা আমদানি হয়েছে। কাস্টমসের পরীক্ষণ শুল্কায়ন শেষে কয়লা দ্রুত খালাস করে আমদানিকারকরা কয়লা নিয়ে যেতে পারবেন। সেজন্য বন্দর কর্তৃপক্ষ সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে।

বাংলাদেশ সময়: ১৫:০৬:৫২   ৫৩০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আড়াইহাজারে বস্তাবন্দি লাশ উদ্ধারের ৬ ঘণ্টায় প্রধান আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ২৪০ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি সম্পন্ন: জেলা প্রশাসক
প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
সালথা উপজেলা যুবদলের নতুন কমিটিতে আহ্বায়ক হাসান, সদস্যসচিব এনায়েত
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প : মীর হেলাল
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শনে সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী
লালন সাঁইয়ের মানবিক দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান শ্রমমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ