একমাত্র শেখ হাসিনাই বাংলাদেশের জন্য অপরিহার্য : এনামুল হক শামীম

প্রথম পাতা » ছবি গ্যালারী » একমাত্র শেখ হাসিনাই বাংলাদেশের জন্য অপরিহার্য : এনামুল হক শামীম
শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২



একমাত্র শেখ হাসিনাই বাংলাদেশের জন্য অপরিহার্য : এনামুল হক শামীম

পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, এমপি বলেছেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ও দেশের মানুষের প্রতি যে ভালোবাসা, তা অনন্য। দেশের এমন কোনো ক্ষেত্র নেই যেখানে তিনি উন্নয়ন করেননি। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে শেখ হাসিনার নেতৃত্বেই অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে দেশ। তাঁর মতো দূরদর্শী নেতৃত্ব আছে বলেই বাংলাদেশ আজ সঠিক পথে এগিয়ে চলেছে। একজন মানবিক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি সারাক্ষণ দেশ ও জাতির কল্যাণে কাজ করে চলেছেন। তিনি সব বাধা অতিক্রম করে বিরল দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন । তাঁর সুদৃঢ় নেতৃত্বেই ডিজিটাল বাংলাদেশ এখন স্মার্ট বাংলাদেশ হবে। একমাত্র জননেত্রী শেখ হাসিনাই বাংলাদেশের জন্য অপরিহার্য, তাঁর কোনো বিকল্প নেই।

উপমন্ত্রী আজ শরীয়তপুরের সখিপুরের চরভাগায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত আর্থিক অনুদানের চেক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের এমন কোনো ক্ষেত্র নেই যেখানে তিনি উন্নয়ন করেননি। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে শেখ হাসিনার নেতৃত্বেই অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে দেশ। করোনাকালেও সব বাধা অতিক্রম করে মানবতার সেবায় বিরল দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন তিনি।

বিএনপি-নেতাদের উদ্দেশ্যে বলেন, জিয়াউর রহমান একজন খুনি, এই বিএনপি একটি সন্ত্রাসী সংগঠন। এই সন্ত্রাসী সংগঠন আবারও নানামুখী ষড়যন্ত্র শুরু করেছে। আবারও যদি আগুন সন্ত্রাসী করেন, পিছন দিয়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেন, দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করেন তাহলে আপনাদেরকে ঘর থেকেই বের হতে দেওয়া হবে না।

এসময় উপস্থিত ছিলেন, ভেদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও সখিপুর থানা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির মোল্যা, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এমএ কাইউম,
ইউএনও আব্দুল্লাহ আল মামুন, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন প্রমূখ।

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার তহবিল থেকে নড়িয়া ও সখিপুরের ৪০জনকে সাড়ে ১৫ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

এর আগে উপমন্ত্রী ২৪’শ অসহায় ও দুস্থদের মাঝে তাঁর রত্নগর্ভা মায়ের নামে প্রতিষ্ঠিত বেগম আশ্রাফুন্নেছা ফাউন্ডেশন ও আওয়ামী লীগের পক্ষ থেকে কম্বল বিতরণ করেন।

বাংলাদেশ সময়: ১৫:০৪:২৪   ৬৮৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
ক্যান্সার চিকিৎসায় নতুন মাইলফলক : রোগীদের দ্রুত ও উন্নত সেবা নিশ্চিতে সমঝোতা স্মারক
ফের সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীরা
কমনওয়েলথ গেমসে অংশ নিতে যাওয়া বাংলাদেশ অ্যাথলেট দলকে ব্রিটিশ হাইকমিশনের সংবর্ধনা
বন্দর, পরিবহন ও লজিস্টিকস সহযোগিতা জোরদারে বাংলাদেশ-সৌদি উচ্চপর্যায়ের বৈঠক
‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী
এআই অলিম্পিয়াডে স্বর্ণপদকজয়ীদের সংসদ অধিবেশন দেখার ইচ্ছা পূরণ করলেন প্রধানমন্ত্রী
এলডিসি উত্তরণে আরও তিন বছর প্রস্তুতির সময় চেয়ে জাতিসংঘের জোরালো সহযোগিতা চাইল বাংলাদেশ
প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
বন্যাদুর্গতদের পুনর্বাসন, ত্রাণ ও স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার: ত্রাণমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ