২০৩০ সালের মধ্যে ছয়টি মেট্রো রেল লাইন করার পরিকল্পনা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ২০৩০ সালের মধ্যে ছয়টি মেট্রো রেল লাইন করার পরিকল্পনা
শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২



২০৩০ সালের মধ্যে রাজধানী ঢাকায় আরো ছয়টি মেট্রো রেলের লাইন প্রতিষ্ঠার সমন্বিত কর্মপরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ ২০৩০ সালের মধ্যে ছয়টি মেট্রো রেল লাইন করার পরিকল্পনা

সম্পাদক এবং সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বাংলাদেশের মেট্রো রেল থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও কলকাতার মেট্রো রেলের চেয়েও অনেক আধুনিক। মেট্রো রেল চলাচলের সময় কোনো ধরনের শব্দদূষণ হবে না। এ সরকারের আমলেই মেট্রো রেল মতিঝিল পর্যন্ত চালু করা হবে।

ওবায়দুল কাদের গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এ কথা বলেন।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন, ‘ঢাকার বাইরে চট্টগ্রামে সম্ভাব্যতা যাচাই চলছে। ঢাকা-চট্টগ্রামে আরো দুটি সার্ভিস লেন হবে। চলমান সংকটকালে আমরা বড় প্রকল্পের কাজ হাতে নিতে পারব না। মেট্রো রেলের প্রকল্প ছিল অনেক আগের নেওয়া। আগামী বছর এলিভেটেড এক্সপ্রেসওয়ে অর্ধেকটা ওপেন করতে পারব। ’

বিএনপির গণমিছিল নিয়ে করা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি গণমিছিলের নামে সহিংসতা করবে। আমরা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে ললিপপ খাব? আমরা সতর্ক পাহারায় থাকব। ’ রংপুর সিটি করপোরেশন নির্বাচন নিয়ে তিনি বলেন, নির্বাচনে গণতন্ত্রের জয় হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:০৬:৩৭   ৪১৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আড়াইহাজারে বস্তাবন্দি লাশ উদ্ধারের ৬ ঘণ্টায় প্রধান আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ২৪০ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি সম্পন্ন: জেলা প্রশাসক
প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
সালথা উপজেলা যুবদলের নতুন কমিটিতে আহ্বায়ক হাসান, সদস্যসচিব এনায়েত
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প : মীর হেলাল
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শনে সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী
লালন সাঁইয়ের মানবিক দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান শ্রমমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ