স্বামীর অনুপ্রেরণায় রাজনীতিতে মাহি

প্রথম পাতা » ছবি গ্যালারী » স্বামীর অনুপ্রেরণায় রাজনীতিতে মাহি
শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২



স্বামীর অনুপ্রেরণায় রাজনীতিতে মাহি

রাজনীতিতে নামলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপনির্বাচনে প্রার্থী হতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কেনেন তিনি।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। শুক্রবার (৩০ ডিসেম্বর) ফরম পূরণ করে জমা দেন নায়িকা।

এদিন বিকেলে ফেসবুক স্ট্যাটাসে মাহি জানান, যাচ্ছি মনোনয়ন ফরম জমা দিতে, ইনশাআল্লাহ। সবার দোয়া প্রার্থী। কয়েক ঘণ্টা পর ফরম হাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে তোলা কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মাহি। ক্যাপশনে লিখেছেন, মনোনয়নপত্র জমা দিলাম, আলহামদুলিল্লাহ।
প্রধানমন্ত্রীর ভিশন থেকে চাঁপাইনবাবগঞ্জ-২ আসন যাতে পিছিয়ে না পড়ে, সে লক্ষ্যেই কাজ করতে চান মাহি। তার ভাষ্য, আমি সব সময় প্রধানমন্ত্রীকে ফলো করি। তাকে ফলো করেই মানুষের জন্য ছোট পরিসরে কাজ করতাম। কিন্তু আমার স্বামীর কাছ থেকে অনুপ্রাণিত হয়ে রাজনীতির মাধ্যমে বড় পরিসরে জনগণের সেবা করতে চাই।

মাহি বলেন, চাঁপাইনবাবগঞ্জ-২, আমার এলাকাটা অনেক পিছিয়ে আছে। শুধু সমন্বয়ের অভাবে। সামনে প্রধানমন্ত্রীর যে ভিশন, আমি চাই না সেই উন্নয়ন থেকে আমার চাঁপাইনবাবগঞ্জ-২ কোনোভাবে পিছিয়ে থাকুক। এর আগে বাংলাদেশ আওয়ামী লীগের আদর্শে বিশ্বাসী সংস্কৃতিকর্মী, রাজনৈতিক সংগঠক, সমাজসেবক ও শিল্পী হিসেবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটিতে স্থান পেয়েছেন মাহিয়া মাহি। আগামী দুই বছরের জন্য কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৬:৩৩:২৮   ৫১৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বাসভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৭০ পয়সা নির্ধারন করে প্রজ্ঞাপন জারি
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট
প্রধানমন্ত্রী ও অজয় বাঙ্গার বৈঠকে বাংলাদেশ-বিশ্বব্যাংক অংশীদারিত্ব জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে : আমির খসরু
বিশ্বমঞ্চে জনস্বার্থ ও দেশের মর্যাদাকে অগ্রাধিকার দিচ্ছেন প্রধানমন্ত্রী : মাহদী আমিন
রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী
তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ