‘শান্তিতে থাকতে চাইলে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাতে হবে’

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘শান্তিতে থাকতে চাইলে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাতে হবে’
রবিবার, ১ জানুয়ারী ২০২৩



‘শান্তিতে থাকতে চাইলে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাতে হবে’

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, নির্বাচনের এক বছর আছে। আমাদের উন্নয়ন বজায় রাখতে চাই, শান্তিতে থাকতে চাই। যদি নতুন রাস্তাঘাট, স্কুল-কলেজ পেতে চাই এবং ভাঙা স্কুল দূর করতে চাই, তাহলে আবারও নৌকায় ভোট দিতে হবে, আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাতে হবে।

রোববার (১ জানুয়ারি) দুপুরে মানিকগঞ্জ ৮৮ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বই উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

জাহিদ মালেক বলেন, আপনাদের জন্য মানিকগঞ্জে কর্নেল মালেক মেডিকেল কলেজ, জেলা সদর হাসপাতাল, মা ও শিশু হাসপাতাল করা তৈরি করা হয়েছে। যার যেমন প্রয়োজন, সে তেমন চিকিৎসা সেবা নেবেন।

তিনি আরও বলেন, মানিকগঞ্জে বর্তমানে চিকিৎসার কোনো অভাব নেই। এখন আর ঢাকায় চিকিৎসার জন্য যেতে হবে না। এই চিকিৎসার জন্য আমাদের দেশে অনেক মানুষ মারা গেছে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাপস কুমার অধিকারী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব কুমার সাহা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতিশ্বর পাল।

বাংলাদেশ সময়: ১৬:৪৯:৪২   ৫৭৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আড়াইহাজারে বস্তাবন্দি লাশ উদ্ধারের ৬ ঘণ্টায় প্রধান আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ২৪০ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি সম্পন্ন: জেলা প্রশাসক
প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
সালথা উপজেলা যুবদলের নতুন কমিটিতে আহ্বায়ক হাসান, সদস্যসচিব এনায়েত
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প : মীর হেলাল
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শনে সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী
লালন সাঁইয়ের মানবিক দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান শ্রমমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ