সরিষাবাড়ীতে এডভোকেট মতিয়র রহমান তালুকদার একাডেমিক ভবনের শুভ উদ্বোধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে এডভোকেট মতিয়র রহমান তালুকদার একাডেমিক ভবনের শুভ উদ্বোধন
রবিবার, ১ জানুয়ারী ২০২৩



সরিষাবাড়ীতে এডভোকেট মতিয়র রহমান তালুকদার একাডেমিক ভবনের শুভ উদ্বোধন

ইসমাইল হোসেন জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে ৩নং ডোয়াইল ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কুঠির হাট উচ্চ বিদ্যালয়ে এডভোকেট মতিয়র রহমান তালুকদার একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করেছেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান এমপি।

শনিবার(৩১ ডিসেম্বর) বিকালে কুঠির হাট উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে ২ কোটি ৮৮ লক্ষ টাকা ব্যয়ে নবনির্মিত এ ৪তলা বিশিষ্ট একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ডাঃ মুরাদ হাসান এমপি। এসময় আরও বক্তব্য রাখেন ডোয়াইল ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক(স্বপন), বীর মুক্তিযোদ্ধা নাজমুল হুদা,শিক্ষা প্রকৌশল বিভাগের উপ-সহকারী প্রকৌশলী ফিরোজ ইকবাল, কুঠির হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিল, এ্যাডভোকেট মতিয়র রহমান তালুকদার স্মৃতি সংসদের সভাপতি আজমত আলী মাষ্টার প্রমুখ।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে পৌর কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল, কুঠির হাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নজরুল ইসলাম সহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৫৮:৫২   ৫৬৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আলফাডাঙ্গায় যুবদল নেতার সংবাদ সম্মেলন
জামালপুরে নিষিদ্ধ ছাত্রলীগের পৌর সভাপতি জাহিদ গ্রেপ্তার
বাবুরচর উচ্চ বিদ্যালয় সরকারিকরণের আশ্বাস -এমপি শহিদুল ইসলাম বাবুল
বোয়ালমারীর খানাখন্দে বেহাল সাতৈর-ডোবরা সড়ক, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
ফরিদপুরে এআই প্রযুক্তি প্রশিক্ষণের উপকরণ বিতরণ
খাদ্য নিরাপত্তায় নিরাপদ মজুদ ও গুণগত মানকে অগ্রাধিকার দিতে হবে: খাদ্যমন্ত্রী
সরিষাবাড়ীতে গভীর রাতে বসতবাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট, আহত ৩
সাঁতার শেখানোর মাধ্যমে শিশুদের আত্মরক্ষায় দক্ষ করে গড়ে তুলতে হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী
ভারত-বাংলাদেশের সম্পর্ক সুদৃঢ়ে ব্যবসায়ীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ
রাজশাহী রেশম কারখানা পরিদর্শন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ