শিক্ষার্থীরা সৌভাগ্যবান যে শেখ হাসিনা তাদের প্রধানমন্ত্রী : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » শিক্ষার্থীরা সৌভাগ্যবান যে শেখ হাসিনা তাদের প্রধানমন্ত্রী : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
রবিবার, ১ জানুয়ারী ২০২৩



শিক্ষার্থীরা সৌভাগ্যবান যে শেখ হাসিনা তাদের প্রধানমন্ত্রী : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন, তোমরা খুবই সৌভাগ্যবান যে শেখ হাসিনা তোমাদের প্রধানমন্ত্রী। বছরের প্রথম দিনে প্রধানমন্ত্রীর উপহার বিনামূল্যের ঝকঝকে তকতকে পাঠ্যবই।
মন্ত্রী আজ রোববার পিরোজপুরের সরকারি বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে ছাত্রীদের হাতে পাঠ্যবই বিতরণ উৎসবে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
মন্ত্রী বলেন, ‘আমরা যখন ছাত্র ছিলাম, তখন আমাদের হাতে নতুন বই তুলে দেয়ার কেউ ছিল না। পুরনো ছেড়া বই পড়েই আমাদের এক ক্লাশ থেকে আর এক ক্লাশে উঠতে হয়েছে।’
জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানের সভাপতিত্বে পাঠ্যবই বিতরণ উৎসবে অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. মোস্তাফিজুর রহমান বক্তব্য রাখেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সরকার; নারীবান্ধব সরকার; বিধায় আজ দেশের নারীরা শিক্ষায়-দীক্ষায়, রাজনীতিতে, চাকরিতে, বিচার বিভাগে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। নারীরা আজ কর্মদক্ষতা দিয়ে প্রমাণ করছে যে তারা পুরুষের পাশাপাশি সমান তালে চলতে পারে।
ছাত্রীদের নীতি-নৈতিকতা মূল্যবোধে উদ্ভুদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, আগামী দিনে দেশের নেতৃত্ব দেয়ার জন্য নিজেদেরকে যোগ্য করে গড়ে তুলতে হবে।
মন্ত্রী পরে পিরোজপুর সদর উপজেলার শহীদ ওমর ফারুক মিলনায়তনে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন। অস্বচ্ছলদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের শীতবস্ত্রও বিতরণ করেন মন্ত্রী। বিকেলে তিনি ২৫০ শয্যা বিশিষ্ট পিরোজপুর জেলা হাসপাতালের শেষ পর্যায়ের নির্মাণ কাজ পরিদর্শন করেন।

বাংলাদেশ সময়: ২৩:৫৮:১৫   ৫১৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


শিক্ষা শুধু ফলাফলের জন্য নয়, নৈতিকতা ও মূল্যবোধ অর্জনই আসল উদ্দেশ্য: জেলা প্রশাসক মোঃ রায়হান কবির
তিন মাস আগে স্ত্রী, এবার চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা জলিল মোল্যা
সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ গাড়িচালকদের অদক্ষতা ও পথচারীদের অসচেতনতা: সড়ক মন্ত্রী
সাইফুর রহমান শুধু বিএনপির গৌরব নন, জাতির সম্পদ : রিজভী
দেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী
চিকিৎসা ব্যবস্থাকে আন্তর্জাতিকমানে উন্নীত করতে হবে - সমাজকল্যাণ মন্ত্রী
মানসম্মত ও অর্থবহ কানেক্টিভিটিই সরকারের মূল লক্ষ্য - আইসিটি মন্ত্রী
প্রফেসর ড. কাকলী মুখোপাধ্যায় ব্রেইন স্ট্রোকে আক্রান্ত, আইসিইউতে চিকিৎসাধীন
ভাঙ্গায় সড়ক দুর্ঘটনার ভয়াবহ চিত্র: ৮ মাসে প্রাণ গেল ৫২ জনের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ