লুঙ্গিতে বাঁধা পোটলায় মিলল সাড়ে ৫ কোটি টাকার আইস

প্রথম পাতা » চট্টগ্রাম » লুঙ্গিতে বাঁধা পোটলায় মিলল সাড়ে ৫ কোটি টাকার আইস
সোমবার, ২ জানুয়ারী ২০২৩



লুঙ্গিতে বাঁধা পোটলায় মিলল সাড়ে ৫ কোটি টাকার আইস

কক্সবাজারের টেকনাফে লুঙ্গিতে বাঁধা পোটলা থেকে এক কেজি ৬৫ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) ও ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। জব্দ করা ওই মাদকের মূল্য পাঁচ কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকা বলে জানায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (০২ জানুয়ারি) ভোরে উপজেলার হ্নীলা ইউনিয়নের নাফ নদী এলাকা থেকে ওই মাদকগুলো উদ্ধার করা হয়। তবে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নাফ নদী হয়ে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচারের খবরে বিজিবির একটি টহলদল ওই এলাকায় অভিযান চালায়। একপর্যায়ে মিয়ানমারের দিক থেকে জলসীমার শূন্যরেখা অতিক্রম করে দুই ব্যক্তিকে আসতে দেখে বিজিবির সদস্যরা তাদের থামার জন্য নির্দেশ দেন। এ সময় তারা পুরাতন লুঙ্গি দিয়ে বাঁধা একটি পোটলা ফেলে অন্ধকারের মধ্যে নাফ নদী সাঁতরে মিয়ানমারের ভেতরে নাকফোরা এলাকায় পালিয়ে যান।

পরে পাচারকারীদের ফেলে যাওয়া পোটলা তল্লাশি করে এক কেজি ৬৫ গ্রাম আইস ও ১০ হাজার ইয়াবা জব্দ করা হয়; যার আনুমানিক মূল্য পাঁচ কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকা।

বিজিবি-২ ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, উদ্ধার করা মাদক বিজিবির ব্যাটালিয়ন দফতরে রাখা হয়েছে। আইনি কার্যক্রম শেষে সেগুলো ধ্বংস করা হবে।

বাংলাদেশ সময়: ১৪:২০:৫৬   ৫৬৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


রাষ্ট্র ধর্মীয় সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে : চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি
দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালাবে সরকার - কৃষিমন্ত্রী
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত বেড়ে ১০
আটক ২ পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ
গণতন্ত্রের ভিতকে শক্তিশালী রাখলে দেশের উন্নয়ন সম্ভব: পানিসম্পদমন্ত্রী
কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫
অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই - স্বরাষ্ট্রমন্ত্রী
সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের নির্দেশ খাদ্যমন্ত্রীর
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ