নতুন বছরের শুরুতেই কমলো এলপি গ্যাসের দাম

প্রথম পাতা » অর্থনীতি » নতুন বছরের শুরুতেই কমলো এলপি গ্যাসের দাম
সোমবার, ২ জানুয়ারী ২০২৩



নতুন বছরের শুরুতেই কমলো এলপি গ্যাসের দাম

নতুন বছরের দ্বিতীয় দিনে কমলো তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। জানুয়ারি মাসের জন্য ১২ কেজির সিলিন্ডারের দাম ৬৫ টাকা কমিয়ে ১ হাজার ২৩২ টাকা নির্ধারণ করেছে সরকার।

সোমবার (২ জানুয়ারি) বেলা সাড়ে ১২টায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান আব্দুল জলিল।

সোমবার সন্ধ্যা ৬টা থেকেই নতুন এ দাম কার্যকর হবে বলে জানিয়েছেন তিনি।

এর আগে ডিসেম্বর মাসের জন্য এলপিজির দাম ৪৬ টাকা বাড়িয়ে প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ২৯৭ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

তবে ভোক্তা পর্যায়ে দাম কমলেও সরকারি পর্যায়ে সাড়ে ১২ কেজির সিলিন্ডারের দাম অপরিবর্তিত থাকবে। এর দাম ৫৯১ টাকাই থাকবে।

বিইআরসি জানিয়েছে, ডিসেম্বর মাসের জন্য সৌদি আরামকোর প্রোপেন ও বিউটেনের ঘোষিত সৌদি সিপি (কন্ট্রাক্ট প্রাইস) যথাক্রমে প্রতি মেট্রিক টন ৬৫০ মার্কিন ডলার এবং ৬৫০ মার্কিন ডলার ছিল। জানুয়ারি মাসে যা কমে যথাক্রমে ৫৯০ এবং ৬০৯ ডলার হয়েছে।
এছাড়া প্রতি কেজি এলপিজির খুচরা দাম ১০২ টাকা ৭০ পয়সা নির্ধারণ করা হয়েছে। সে অনুযায়ী ৫.৫ কেজি, ১২ কেজি, সাড়ে ১২ কেজি, ১৫, ১৬, ১৮ কেজি, ২০, ২৫, ৩০, ৩৫ কেজি এবং ৪৫ কেজি ওজনের সিলিন্ডারগুলোর দাম ঠিক করা হবে।

অন্যদিকে জানুয়ারি মাসের জন্য অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৫৭ টাকা ৪১ পয়সা নির্ধারণ করেছে কমিশন, যা গত মাসে ছিল ৬০ টাকা ৪১ পয়সা।

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে সৌদি আরামকো কোম্পানির প্রপেন ও বিউটেনের দামের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসে এলপিজির দাম ঘোষণা করে থাকে বিইআরসি।

বাংলাদেশ সময়: ১৪:৩১:২৮   ৫০১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


মূল্যস্ফীতি কমানো, বিকল্প অর্থায়ন ও সংস্কারে অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে : অর্থমন্ত্রী
উপকূলের মানুষের জীবনমান উন্নয়নে ২০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক
চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার : অর্থমন্ত্রী
আগামী সপ্তাহে বাজারে আসছে নতুন টাকা
যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ
ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের নতুন প্রোগ্রামে ঢুকতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী
ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া সিইপিএ খসড়া চূড়ান্তের লক্ষ্য
আলিবাবার ভেরিফায়েড সাপ্লায়ার হলো রিমার্ক, যুক্ত হচ্ছে ১ হাজারের বেশি পণ্য
২২৩ টাকা বাড়ল ১২ কেজি এলপিজির দাম
ডিসেম্বরে ঢাকায় বসছে দুই দিনব্যাপী এনআরবি ওয়ার্ল্ড সামিট

News 2 Narayanganj News Archive

আর্কাইভ