আশুলিয়ায় ১৪ জন ডাকাত গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » আশুলিয়ায় ১৪ জন ডাকাত গ্রেফতার
সোমবার, ২ জানুয়ারী ২০২৩



আশুলিয়ায় ১৪ জন ডাকাত গ্রেফতার

ঢাকা জেলার আশুলিয়া থানা এলাকা থেকে আন্তঃজেলা ডাকাত দলের মূলহোতা আলমগীরসহ ১৪ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
রোববার ভোরে আশুলিয়া থানার নবীনগর এলাকা থেকে গ্রেফতারকৃতরা হচ্ছ, আলমগীর (২৩), কবির হোসেন (৩৫), রিপন (২৪), রবিউল আউয়াল (৩৪), মো. জুয়েল (২১), সুমন (৩৪), মো. রাজু (২৬), আইয়ুব শেখ (৪৫), জুবায়ের (২৫), জাকির (৩৫), সোহেল (৪৩),রাজন (২৪), বিল্লাল হোসেন (৩৮), ও মো. আব্দুল মালেক শিকদার (৬৮)। তারা ঢাকা, মানিকগঞ্জ, নারায়নগঞ্জ ও বরিশাল জেলার বাসিন্দা বলে জানা গেছে। র‌্যাব-৪ এর (মিডিয়া) শাখার এএসপি মো. জিয়াউর রহমান চৌধুরী বাসসকে জানান, রোববার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার আশুলিয়া থানার নবীনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
তাদের কাছ থেকে দু’টি পিকআপ, একটি রামদা, একটি হাসুয়া, একটি কুড়াল, একটি চাপাতি, একটি হাতুড়ী, ১৩টি মোবাইল, নগদ- ৩৮ হাজার ২০০ টাকা জব্দ করা হয়।

বাংলাদেশ সময়: ১৫:১৬:৪৯   ৪৪৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
দুর্বৃত্তদের হামলায় আহত পুলিশ পরিদর্শককে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী
রাজশাহীতে ছয়টি রেললাইন, ফোর লেন সড়ক ও হাসপাতাল নির্মাণের উদ্যোগ
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি কর্তৃক মৎস্য অধিদপ্তর ও প্রাণিসম্পদ অধিদপ্তর পরিদর্শন
ত্রয়োদশ জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
ডেপুটি স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ অনুষ্ঠিত
আদালতে ‘জয় বাংলা’স্লোগান দেওয়া ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি সাখাওয়াতের
সালথায় ডিম খাওয়া নিয়ে বিরোধ, কৃষকের মৃত্যু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ