‍‍কবিতা মানুষকে উদ্বুদ্ধ ও উদ্দীপ্ত করার অন্যতম হাতিয়ার - সংস্কৃতি প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‍‍কবিতা মানুষকে উদ্বুদ্ধ ও উদ্দীপ্ত করার অন্যতম হাতিয়ার - সংস্কৃতি প্রতিমন্ত্রী
সোমবার, ২ জানুয়ারী ২০২৩



---

সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, কবিতা আপামর জনসাধারণকে উদ্বুদ্ধ ও উদ্দীপ্ত করার অন্যতম হাতিয়ার। আমাদের মহান মুক্তিযুদ্ধে কবিতা ও রণসংগীত মুক্তিযোদ্ধাসহ আপামর জনসাধারণকে ভীষণভাবে অনুপ্রাণিত করেছে। অসাধারণ বক্তৃতা মানুষকে উজ্জীবিত করতে পারে কিন্তু কবিতা তার চেয়ে অনেক বেশি কার্যকর।

আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে বাংলাদেশ রাইটার্স ক্লাব ও কবিতা বাংলার যৌথ আয়োজনে পাঁচ দিনব্যাপী ‘আন্তর্জাতিক লেখক দিবস ও দরিয়ানগর আন্তর্জাতিক কবিতা উৎসব-২০২২-২৩’ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাপনী আয়োজন উদ্বোধন করেন বাংলা একাডেমির মহাপরিচালক জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদা।

প্রতিমন্ত্রী বলেন, গত বছর অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আমাদের সারা দেশে সাহিত্যমেলা ও কবিতা উৎসব আয়োজনের নির্দেশনা দিয়েছিলেন। সে মোতাবেক আমরা ইতোমধ্যে দেশের ৪০টিরও অধিক জেলায় সাহিত্যমেলার আয়োজন সম্পন্ন করেছি। আগামী বইমেলার আগেই বাকি জেলাগুলোতে আমরা সাহিত্যমেলা আয়োজনের কাজ সম্পন্ন করতে পারব বলে আশা রাখি।

সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, সাহিত্যমেলা শেষে বাংলা একাডেমির উদ্যোগে চার খণ্ডের প্রকাশনা করা হবে। আর এর মাধ্যমে সাহিত্য-সংস্কৃতি অঙ্গনে জাগরণ সৃষ্টি হয়েছে।

বাংলাদেশ রাইটার্স ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি শেখ রবিউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কবি কামাল চৌধুরী।

শুভেচ্ছা বক্তব্য দেন মালয়েশিয়া থেকে আগত লেখক রাজা রাজেশ্বরী স্নেহা রামান ও লিলি মুলত লুলিয়ানা, ভারত থেকে আগত লেখক দোলা বাজপেয়ী ও ড. সুদীপ্ত চক্রবর্তী এবং নেপাল থেকে আগত লেখক বিধান আচার্য প্রমুখ।

অনুষ্ঠানে কথাসাহিত্যে মাশরুর আরেফিন, শিশুসাহিত্যে দিলারা মেজবাহ ও আসলাম সানী, অনুবাদে রেজাউল করিম, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ে শ্যামসুন্দর শিকদার, কবিতায় সোহাগ সিদ্দিকী ও মুজিবুল হক কবির, মননশীল প্রবন্ধে ড. নাজমুল হককে বাংলাদেশ রাইটার্স ক্লাব সাহিত্য সম্মাননা ২০২১ প্রদান করা হয়।

উল্লেখ্য, এ উৎসবের প্রতিপাদ্য ছিল মানবিক সৌন্দর্যের জন্য কবিতা ও স্লোগান নির্ধারণ করা হয়েছে ‘শান্তির পৃথিবী চাই, শুদ্ধাচারী স্বদেশ চাই’। বর্ণাঢ্য এ আয়োজনে বাংলাদেশের প্রথিতযশা কবি-সাহিত্যিকদের পাশাপাশি ভারত, নেপাল ও মালয়েশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের কবি-সাহিত্যিকগণ অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ২২:৫৬:১৩   ৪৪৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
নেপালের বিপক্ষে ৩-২ ব্যবধানে বাংলাদেশের সিরিজ জয়
রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মন্ত্রিপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়া অনুমোদন
পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী
প্রয়োজনে আবার রাজপথে নামবে ১১ দল: গোলাম পরওয়ার
বাজেটের প্রকৃত সার্থকতা নির্ভর করছে সফল বাস্তবায়নের ওপর - অর্থমন্ত্রী
১১২ টাকায় সরকারি চাকরি সরকারের স্বচ্ছতার নিদর্শন - ত্রাণমন্ত্রী
সালথায় ৯ বছরের শিশুকে ধর্ষণ: ছয় বছর পর শওকতের যাবজ্জীবন
ফরিদপুরে ইউসুফ ফকির হত্যার প্রতিবাদে মানববন্ধন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ