জনসাধারণের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বাহিনী সদা তৎপর - স্পীকার 

প্রথম পাতা » ছবি গ্যালারী » জনসাধারণের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বাহিনী সদা তৎপর - স্পীকার 
মঙ্গলবার, ৩ জানুয়ারী ২০২৩



জনসাধারণের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বাহিনী সদা তৎপর - স্পীকার 

ঢাকা, ০৩ জানুয়ারি ২০২৩ : বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, জনসাধারণের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বাহিনী সদা তৎপর। তাদের উপর নির্ভর করেই নতুন বছরে অমিত সম্ভাবনার পথে বাংলাদেশ এগিয়ে যাবে। তিনি বলেন, সন্ত্রাস, জঙ্গীবাদ এবং মাদক সমস্যা নির্মূলে কার্যকর ভূমিকা রেখে চলেছে বাংলাদেশ পুলিশ। সাইবার ক্রাইমসহ নিত্যনতুন ঝুঁকি মোকাবেলায় পুলিশ বাহিনীর দক্ষতা বাড়লে জনগণ উপকৃত হবে।

তিনি আজ রাজারবাগ পুলিশ লাইন ঢাকায় ‘পুলিশ সপ্তাহ-২০২৩’ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যা ও বার্ষিক নৈশভোজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন।

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বিপিএম বার, পিপিএম এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি, হুইপ ইকবালুর রহিম এমপি, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বেগম মতিয়া চৌধুরী এমপি, রুমানা আলী এমপি উপস্থিত ছিলেন।

স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেন, মহান স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ পুলিশের ভূমিকা অনস্বীকার্য। দেশমাতৃকার মুক্তির জন্য বঙ্গবন্ধুর কালজয়ী আহ্বানে সাড়া দিয়ে রাজারবাগ পুলিশ লাইনের দেশপ্রেমিক সদস্যরা প্রথম প্রতিরোধ গড়ে তোলে। এসময় তিনি আধুনিক পুলিশ বাহিনী গড়ে তোলার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, বাংলাদেশের নারী পুলিশ সদস্যবৃন্দ নিষ্ঠার সাথে তাদের দায়িত্ব পালন করে চলেছে। শান্তিরক্ষা কার্যক্রমসহ কর্মক্ষেত্রের সকল স্থানেই তারা সাফল্যের সাক্ষর রেখে চলেছে।

তিনি বলেন, রাষ্ট্র ও সমাজ গঠনে পুলিশের ভূমিকা অনস্বীকার্য। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গঠনে জনগণের কল্যাণে বাংলাদেশ পুলিশ সদা নিয়োজিত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

পুলিশ সপ্তাহ-২০২৩ এর সাংস্কৃতিক অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোঃ আমিনুল ইসলাম খান, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, সুপ্রীম কোর্টের বিচারপতিবৃন্দ, বাংলাদেশ পুলিশের সর্বস্তরের সদস্যবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৪১:০৬   ৬০১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ীতে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুর, যুবলীগ নেতা গ্রেপ্তার
নগরকান্দায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, রায় ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা
চট্টগ্রাম-নাজিরহাট রুটে দুই জোড়া কমিউটার ট্রেনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল
সাম্য ও মানবতার বাংলাদেশ গড়তে নজরুলের আদর্শ ধারণ করতে হবে : সংস্কৃতি প্রতিমন্ত্রী
ওসমান ফারুকের কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা করলেন স্পিকার
প্রবাসী কল্যাণ মন্ত্রীর সঙ্গে ফিজির হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
যুক্তরাষ্ট্রে অবস্থানকালে পদত্যাগ করলেন বিএনপি এমপি ওসমান ফারুক
৭ নভেম্বরের চেতনায় জাতির স্বাধীনতা ও নিরাপত্তা ফিরিয়ে দিয়েছিলেন জিয়াউর রহমান: রিজভী
ভাসানীর আদর্শ ধারণ করে গণতন্ত্রের পথে এগিয়ে যাব: প্রতিমন্ত্রী টুকু
বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্য ও সম্প্রীতি বিশ্বে অনন্য দৃষ্টান্ত হবে: কাদের গনি চৌধুরী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ