ফরিদপুরে যুবককে হাত-পা বেঁধে ও গলা কেটে হত্যা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে যুবককে হাত-পা বেঁধে ও গলা কেটে হত্যা
বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬



ফরিদপুরে যুবককে হাত-পা বেঁধে ও গলা কেটে হত্যা

ফরিদপুরের নগরকান্দায় অজ্ঞাত পরিচয়ে এক যুবককে হাত-পা বেঁধে ও গলা কেটে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (০১ জানুয়ারি) সকালে ফরিদপুর-বরিশাল মহাসড়কের উপজেলার ডাংগী ইউনিয়নের নারানখালি ব্রিজের নিচ থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি; তবে ওই যুবকের বয়স আনুমানিক ৪০ বছর।

এ বিষয়ে ফরিদপুর জেলা পুলিশ সুপার মো. নজরুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত পরিচয়ে ওই যুবকের হাত-পা বাঁধা ও গলাকাটা মরদেহটি উদ্ধার করে পুলিশ।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভোররাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে গলা কেটে হত্যা করে মরদেহটি সেখানে ফেলে রেখে যায়।

মো. নজরুল ইসলাম আরও জানান, মরদেহটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে জানান পুলিশ সুপার মো. নজরুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৫:৫১:৪১   ২৬৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
মাশরুম চাষ: সদরে দুই ব্যাচে ৯০ প্রশিক্ষণার্থী, ১০ জন পেলেন চাষের উপকরণ
ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে হেরেছে বাংলাদেশ
বৈঠার ছন্দে মাতল ব্রহ্মপুত্রের পাড়, নৌকাবাইচ দেখতে হাজারও মানুষ
রেলওয়ে স্টেশন ভাঙচুরকারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে: ভূমিমন্ত্রী
দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের
মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড
প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে
ফেনীর ৩ উপজেলার ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ