রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীনের চুক্তির মেয়াদ বৃদ্ধি

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীনের চুক্তির মেয়াদ বৃদ্ধি
বুধবার, ৪ জানুয়ারী ২০২৩



রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীনের চুক্তির মেয়াদ বৃদ্ধি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের প্রেস সচিব পদে চুক্তি ভিত্তিক নিয়োজিত মো. জয়নাল আবেদীনকে একই পদে পুনরায় ছয় মাস মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে।
আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে তার চুক্তিভিত্তিক নিয়োগের আদেশ জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা-৪৯ অনুযায়ী রাষ্ট্রপতির প্রেস সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োজিত মো. জয়নাল আবেদীনকে তার বর্তমান চুক্তির ধারাবাহিকতায় ও অনুরূপ শর্তে আগামী ১১ জানুয়ারি, ২০২৩ থেকে আগামী ১০ জুলাই পর্যন্ত অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী ৬ মাস মেয়াদে একই পদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

বাংলাদেশ সময়: ১৫:৫৯:৫৩   ৪৩৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
দেশের কোথাও সারের কোন ঘাটতি নেই: সমাজকল্যানমন্ত্রী
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় কাজ করছে সরকার: আমিনুল হক
ইউএস ওপেনের ফাইনালে সাবালেঙ্কা ও রিবাকিনা
বিমানবন্দরে ৭৪ ভরি স্বর্ণালংকারসহ আটক ৩
নান্দাইলে গার্ডার ব্রিজ অ্যাপ্রোচ সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন তথ্য প্রতিমন্ত্রী
অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য মোকাবিলায় ‘কাঠমান্ডু ঘোষণা’ গৃহীত
তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে : প্রতিমন্ত্রী নুর
শিক্ষার মান বাড়লেই বদলাবে বাংলাদেশ - দুলু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ