শেখ হাসিনার সরকার গরিব অসহায় মানুষের পাশে আছে - খাদ্যমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » শেখ হাসিনার সরকার গরিব অসহায় মানুষের পাশে আছে - খাদ্যমন্ত্রী
বুধবার, ৪ জানুয়ারী ২০২৩



শেখ হাসিনার সরকার গরিব অসহায় মানুষের পাশে আছে - খাদ্যমন্ত্রী

শেখ হাসিনার সরকার গরিব অসহায় মানুষের পাশে আছে। বর্তমান সরকারের আমলে কেউ না খেয়ে থাকবে না বলে উল্লেখ করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

মন্ত্রী আজ ঢাকার আব্দুল গণি রোডে ভ্রাম্যমাণ ওএমএস (ট্রাকসেল) বিক্রয় কার্যক্রম আকস্মিক পরিদর্শনকালে উপস্থিত ভোক্তা সাধারণের উদ্দেশ্যে এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতার কারণেই আজ দেশে খাদ্য নিয়ে হাহাকার নেই এবং দেশের মানুষ কষ্টেও নেই। পৃথিবীব‍্যাপী করোনা মহামারি ও আর্থিক সংকটের মধ্যেও বাংলাদেশের মানুষের জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে চলেছে।

তিনি আরো বলেন, বিগত সময়ে ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ওএমএস-খাদ্যবান্ধব চালু থাকেনা। ভোক্তা সাধারণকে স্বস্তি দিতে সরকার এসময়ে এটা চালু রেখেছে। প্রয়োজনে সারাবছর স্বল্প আয়ের মানুষকে খাদ্য সহায়তা অব্যাহত রাখা হবে বলে তিনি ভোক্তাদের আশ্বস্ত করেন।

ওএমএস এর চাল আটা কিনতে আসা ভোক্তা সাধারণ সরকারের এএমএস কার্যক্রমের জন্য সরকারকে ধন্যবাদ জানান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করেন। তারা ওএমএসে আরো বেশি পরিমাণ চাল আটা ও বিক্রয় কেন্দ্র সংখ্যা বাড়ানোর অনুরোধ করেন।

বাংলাদেশ সময়: ১৫:৫৫:০৪   ৪৮৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ীতে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত: “হাত ধোয়ার নায়ক হোন”
সালথায় সাংবাদিকদের সঙ্গে যুবদলের মতবিনিময়
‎চন্দ্রপাড়া দরবারে তিন শতাধিক অস্বচ্ছল মানুষের মাঝে কর্মসংস্থানের পুঁজি সহায়তা বিতরণ
নিরাপদ সড়ক গড়তে দোষারোপ নয়,সম্মিলিত উদ্যোগ জরুরি : শেখ রবিউল আলম
নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ৩ জনসহ গ্রেফতার ৮৫
সোনারগাঁয়ে ২৩ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৩
ইসরায়েলে আরব দলগুলো এবার রেকর্ড আসন জিততে পারে
অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে সিশেলসকে টাইব্রেকারে হারাল বাংলাদেশ
এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের স্বর্ণপদক জয়
ঠাকুরগাঁও উপনির্বাচনে এখন পর্যন্ত উদ্বিগ্ন হওয়ার কারণ নেই : ইসি সচিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ