ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সাথে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ 

প্রথম পাতা » ছবি গ্যালারী » ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সাথে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ 
বুধবার, ৪ জানুয়ারী ২০২৩



ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সাথে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ 

বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের সাথে আজ বুধবার বাংলাদেশ সচিবালয়ে তার দপ্তরে এক সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাতকালে তারা পারস্পরিক কুশল বিনিময় ও দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়াদি নিয়ে মত বিনিময় করেন।
মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ফিলিস্তিনের পরীক্ষিত বন্ধু। ১৯৭২ সাল থেকেই আমরা তাদের পাশে থেকেছি। আমরা ইসরায়েলকে দেশ হিসেবে স্বীকার করি না।’
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য ফিলিস্তিনের রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান।
রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান বলেছেন, বাংলাদেশের শুরু থেকেই ফিলিস্তিন এ দেশের সরকার ও জনগণের সহায়তা পেয়ে আসছে। আমি সাত বছর বাংলাদেশে আছি। ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের মানুষের অভূতপূর্ব ভালবাসা দেখে আমি অভিভূত। আমরা বিপুল পরিমাণে অর্থ-সহায়তা পেয়েছি।
সহায়তা পাওয়া অব্যাহত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

বাংলাদেশ সময়: ২২:৪১:৩৭   ৪৪২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের সাক্ষাৎ, পৌঁছে দিলেন প্রধানমন্ত্রীর চিঠি
সরিষাবাড়ীতে আওয়ামী লীগ-বিএনপি ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ১
স্পীকারের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত
জমির উদ্দিন সরকারসহ সাবেক ১৫ এমপির মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব
৪ হাজার এসআই ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির
সংসদে বিরোধী দল ‘ভাইব’ তৈরির চেষ্টা করছে : চিফ হুইপ
১৮ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে তুর্কির ক্লাব
ঢাকায় তিন বস্তি এলাকার পুনর্বাসনে সহায়তা করবে চীন : মীর শাহে আলম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ