বাংলাদেশ নিয়ে বিদেশিদের জ্ঞান খুবই সীমিত : পররাষ্ট্রমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলাদেশ নিয়ে বিদেশিদের জ্ঞান খুবই সীমিত : পররাষ্ট্রমন্ত্রী
বুধবার, ৪ জানুয়ারী ২০২৩



বাংলাদেশ নিয়ে বিদেশিদের জ্ঞান খুবই সীমিত : পররাষ্ট্রমন্ত্রী

‘বাংলাদেশ নিয়ে বিদেশিদের জ্ঞান খুবই সীমিত’ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

বুধবার (৪ জানুয়ারি) দুপুরে সিলেটের সদর ও জকিগঞ্জ উপজেলায় কমিউনিটি ক্লিনিক স্থাপন ও কার্যক্রম জোরদারকরণ-সংক্রান্ত বিষয়ে মতিবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিদেশিরা যখন আমাদের পরামর্শ দেন তখন সেটি হাস্যকর মনে হয়। কারণ, বাংলাদেশ বিশ্বের মধ্যে এমন একটি দেশ, যে দেশের ৩০ লাখ মানুষ স্বাধীনতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য রক্ত দিয়েছে, দুনিয়ার আর কোথাও এমন নজির নেই। অথচ, বিদেশিরা আসে আমাদের বোঝাতে।

তিনি বলেন, এ দেশের প্রত্যেক মানুষের হৃদয়ে গণতন্ত্র আছে। তাদের দেশে নির্বাচন হলে ২৫ ভাগ মানুষ ভোট দেয়, আর আমাদের দেশে ৭০ থেকে ৮০ ভাগ মানুষ ভোট দেন। অথচ, তারা বড় বড় কথা বলেন। তারা নিজের দিকে তাকায় না।

ড. আবদুল মোমেন বলেন, আমরা আমাদের দেশে লুকিয়ে কিছু করি না। সবকিছু খোলামেলাভাবে করি। বাংলাদেশের মতো গণমাধ্যমের স্বাধীনতা অন্য কোথাও নেই। কিন্তু আমাদের মিডিয়াগুলো বিদেশিদের কথায় হইচই করে। মিডিয়ার কারণেই বিদেশিরা নিজেদের এই দেশের রাজা মনে করে। মিডিয়াগুলো যদি তাদের কাভার করা বন্ধ করে দেয়, তাহলে বিদেশিদেরও কথা বলা বন্ধ হয়ে যাবে।

বাংলাদেশ সময়: ২২:৪২:৪৪   ৫০২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বরিশাল মেট্রোপলিটন পুলিশের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন আইজিপির
ঢাকায় নাগরিক সেবা নিশ্চিত করা দুই সিটি করপোরেশনের একার পক্ষে বড় চ্যালেঞ্জ: সড়ক মন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উইনরক ইন্টারন্যাশনালের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
উচ্চশিক্ষার মান নিশ্চিতকরণে অ্যাক্রেডিটেশন কাউন্সিলের ভূমিকা বাড়ানো তাগিদ রাষ্ট্রপতির
“অগণতান্ত্রিক ও চক্রান্তকারী শক্তির বিরুদ্ধে ৭ নভেম্বরই অনুপ্রেরণা: রিজভী”
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
তথ্যপ্রযুক্তি ও সবুজ জ্বালানিতে জাপানের যৌথ অংশীদারিত্ব চান প্রধানমন্ত্রী
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ তামাক ও ধূমপানমুক্ত ঘোষণা
জনগণের প্রত্যাশা পূরণে সরকার নিরলসভাবে কাজ করছে: হুইপ দুলু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ