ছাত্রলীগের অন্তর্নিহিত শক্তি জনগণের আস্থা, ভালোবাসা ও শ্রদ্ধা - গণপূর্ত প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » ছাত্রলীগের অন্তর্নিহিত শক্তি জনগণের আস্থা, ভালোবাসা ও শ্রদ্ধা - গণপূর্ত প্রতিমন্ত্রী
বুধবার, ৪ জানুয়ারী ২০২৩



---

গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি বলেছেন বাংলাদেশ ছাত্রলীগের চলার পথের অন্তর্নিহিত শক্তি জনগণের আস্থা, ভালবাসা ও শ্রদ্ধা।
বুধবার ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ফুলপুর উপজেলা ছাত্রলীগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন প্রতিষ্ঠালগ্ন হতেই ছাত্রলীগ সাধারণ মানুষের অধিকার রক্ষা, গণতান্ত্রিক আন্দোলন এবং মানুষের কল্যাণে কাজ করে আসছে। পঁচাত্তর বছরের দীপ্ত পথ চলায় ছাত্রলীগ মানুষের আশা-আকাঙ্ক্ষা ও প্রত্যাশার প্রাণকেন্দ্রে পরিণত হয়েছে।
প্রতিমন্ত্রী আরো বলেন বাহান্নর ভাষা আন্দোলন, চুয়ান্নর যুক্তফ্রন্ট নির্বাচন, বাষট্টির শিক্ষা কমিশন বিরোধী আন্দোলন, ছেষট্টির ছয় দফা, ঊনসত্তরের গণঅভ্যুত্থা, একাত্তরের মহান মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা পরবর্তী সকল গণতান্ত্রিক আন্দোলনে ছাত্রলীগ সামনের সারিতে থেকে অংশগ্রহণ করেছে এবং নেতৃত্ব দিয়েছে। এদেশের গণতন্ত্রের বিকাশ, অর্থনৈতিক উন্নয়ন এবং সাধারন মানুষের অধিকার প্রতিষ্ঠায় ছাত্রলীগের অনন্য ভূমিকা রয়েছে। দেশ ও জাতি আজীবন ছাত্রলীগের এই

ভূমিকার কথা স্মরণ করবে। যেকোনো ক্রান্তিকালে এবং সংকট উত্তরণে ছাত্রলীগের কার্যকর ভূমিকা জনগণ প্রত্যাহার করে। এই প্রত্যাশা জনগণের আস্থ, ভালোবাসা ও শ্রদ্ধা থেকে উদ্ভূত।
আগামীতেও জাতির যেকোনো সংকটে সংগঠনের নেতৃবৃন্দ অতীতের ন্যায় জনগণের পাশে থাকবে বলে প্রতিমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে ফুলপুর উপজেলা আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:১৯:৫০   ৪৮০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
যুব সমাজকে ক্রীড়ামুখী করতে পারলে মাদকমুক্ত ও অপরাধমুক্ত সমাজ গঠন সম্ভব - হেমায়েত হোসেন
সরিষাবাড়ীতে প্রথম স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে আটকে রেখে নির্যাতন ও জমি দখলের অভিযোগ
জামালপুরে ধানক্ষেতে বিষ দিতে গিয়ে সাপের কামড়ে ব্যবসায়ীর মৃত্যু
কার্যকর সংসদ থাকতে রাজপথে লংমার্চ গণআকাঙ্ক্ষার পরিপন্থি
বিমানকর্মীর বেল্টে ১৪ কেজি সোনা
বন্যার ১০ দিন পর নেপালে টানেল থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার
সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হতে হবে : আইজিপি
বলিভিয়ায় সেনাঘাঁটিতে বিস্ফোরণে নিহত ২, আহত ৫৯
ন্যায্য মজুরি কোনো দাবি নয়, নাগরিক অধিকারের অংশ: মাহদী আমিন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ