রোজা শুরু হতে পারে যে তারিখ থেকে

প্রথম পাতা » ছবি গ্যালারী » রোজা শুরু হতে পারে যে তারিখ থেকে
বুধবার, ৪ জানুয়ারী ২০২৩



রোজা শুরু হতে পারে যে তারিখ থেকে

২০২৩ সালে রোজা শুরুর সম্ভাব্য তারিখ জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। এ বছরের পবিত্র রমজান ২৩ মার্চ থেকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। আর ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ২১ এপ্রিল।

বুধবার (৪ জানুয়ারি) দেশটির জাতীয় দৈনিক খালিজ টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

খালিজ টাইমস জানিয়েছে, জ্যোতির্বিজ্ঞানীদের প্রতিষ্ঠান এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির হিসেব-নিকেশ অনুযায়ী, আগামী ২৩ মার্চ থেকে রমজান মাস শুরু হতে পারে। আর এবার রমজান মাস ২৯ দিনে হওয়ার সম্ভাবনা রয়েছে। সে অনুযায়ী আগামী ২১ এপ্রিল পবিত্র ঈদুল ফিতর পালিত হবে।

উল্লেখ্য, বিশ্বজুড়ে দিন, মাস ও বছর গণনার দুটি পদ্ধতি—সৌর পদ্ধতি ও চন্দ্র পদ্ধতি। সূর্যের গতিপ্রকৃতি বিশ্লেষণ করে তৈরি পঞ্জিকাকে বলা হয় সৌর পঞ্জিকা এবং চাঁদের গতিবিধি হিসেব করে তৈরি পঞ্জিকাকে বলা হয় চন্দ্র পঞ্জিকা। বিশ্বের অধিকাংশ দেশ সৌর পঞ্জিকা অনুসরণ করলেও মধ্যপ্রাচ্যের আরবি ভাষাভাষী দেশগুলো চন্দ্র পঞ্জিকা মেনে চলে।

আরবি পঞ্জিকার নবম মাস হলো রমজান, যাকে ইসলাম ধর্মাবলম্বীদের জন্য সবচেয়ে পবিত্র মাস হিসেবে বিবেচনা করা হয়। এই মাসের শেষেই আসে মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।

বাংলাদেশ সময়: ২৩:১৬:২৭   ৪৪৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
যুব সমাজকে ক্রীড়ামুখী করতে পারলে মাদকমুক্ত ও অপরাধমুক্ত সমাজ গঠন সম্ভব - হেমায়েত হোসেন
সরিষাবাড়ীতে প্রথম স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে আটকে রেখে নির্যাতন ও জমি দখলের অভিযোগ
জামালপুরে ধানক্ষেতে বিষ দিতে গিয়ে সাপের কামড়ে ব্যবসায়ীর মৃত্যু
কার্যকর সংসদ থাকতে রাজপথে লংমার্চ গণআকাঙ্ক্ষার পরিপন্থি
বিমানকর্মীর বেল্টে ১৪ কেজি সোনা
বন্যার ১০ দিন পর নেপালে টানেল থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার
সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হতে হবে : আইজিপি
বলিভিয়ায় সেনাঘাঁটিতে বিস্ফোরণে নিহত ২, আহত ৫৯
ন্যায্য মজুরি কোনো দাবি নয়, নাগরিক অধিকারের অংশ: মাহদী আমিন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ