ঝিকরগাছা ওসি’র মানবিক প্রচেষ্টায় লাশ বহনের ভ্যান পেলো অসহায় জবেদ

প্রথম পাতা » খুলনা » ঝিকরগাছা ওসি’র মানবিক প্রচেষ্টায় লাশ বহনের ভ্যান পেলো অসহায় জবেদ
বৃহস্পতিবার, ৫ জানুয়ারী ২০২৩



---

সুজন মাহমুদ যশোর : ঝিকরগাছা থানা এলাকায় জনসাধারণের লাশ পরিবহনের দীর্ঘদিনের সমস্যাকে সমাধানের হলো যশোরের ঝিকরগাছা থানার মানবিক অফিসার ইনচার্জ (ওসি) সুমন ভক্তের একান্ত প্রচেষ্টায় ও এলাকার ২৬জনের সহযোগিতায় লাশ বহনের ভ্যান গাড়ি পেলো অসহায় জবেদ ফকির।

বৃহস্পতিবার (০৫ জানুয়ারী) দুপুর ১২টার সময় থানা প্রাঙ্গণে প্রায় ৬০হাজার টাকা ব্যায় করে জনসাধারণের লাশ পরিবহনের জন্য ডিজিটাল প্রযুক্তির উন্নত মানের ভ্যান গাড়ি ও ড্রেস তৈরী করে পুরন্দরপুর গ্রামের দবির মোড়লের ছেলে জবিদ ফকির’র হতে তুলে দিয়েছেন।
ঝিকরগাছা থানার মানবিক অফিসার ইনচার্জ (ওসি) সুমন ভক্ত বলেন, গ্রাম-গঞ্জ থেকে কোন মৃত ব্যক্তিকে থানায় বা পোস্টমর্টেম’র জন্য আনতে হলে জরুরী ভিত্তিক একটা গাড়ির দরকার হয়। অনেক সময় দেখা যায় লাশ নিতে অনেক মানুষ ভয় পায়। যার জন্য আমার প্রচেষ্টা ও থানা এলাকার মহৎ মানুষের একান্ত সহযোগিতায় আজ আমরা সফল হয়েছি। পরবর্তীতে আমাদের আর লাশ পরিবহনের কোন সমস্যা থাকবে না। শুধুমাত্র চালককে অতিসামান্য পরিমাণ

পারিশ্রমিক দিলেই হবে । আর কাউকে পরিবহন খরচ বহন করতে হবে না। এমন একটা কাজ করতে পেরে আমার খুবই ভালো লাগছে। আমাদের দেখাদেখি সমাজের নিম্ন আয়ের মানুষের পাশে বৃত্তবানেরাও দাঁড়াতে উৎসাহ পাবে বলে আমি মনেকরি।
এসময় উপস্থিত ছিলেন, থানার এসআই (নিঃ) আব্দুর রহমান, সুব্রত কুমার কুন্ডু, এএসআই (নিঃ) মাসুদ রানা, উপজেলা স্বেচ্ছা সেবকলীগের আহবায়ক আবুল কালাম আজাদ, ঝিকরগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ ইমরানুর রশিদ, সদস্য এমআর মাসুদ, ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আশরাফুজ্জামান বাবু, সাধারণ সম্পাদক আফজাল হোসেন চাঁদ, পৌর কাউন্সিলর আমিরুল ইসলাম রাজা, ইউনুছ আলী প্রমুখ।
উল্লেখ্য, ইতিমধ্যে তিনি (ওসি) নিজের রেশনকে ঈদ উপহার হিসেবে দিয়ে মানবিকতার পরিচয় দিয়ে করোনাকালীন সময়ে পৌরসদরের বাজারের খুঁজে পাওয়া ২০জন ভিক্ষুকদের মাঝে, সরকারি কর্মকর্তা হিসেবে নিজের প্রাপ্য ৩মাসের রেশন বিতরণ করেছেন।

বাংলাদেশ সময়: ১৬:০০:৫১   ৪১০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের হাতে ২ বাংলাদেশি আটক
এবারের নির্বাচনে ভোটাররা আগামীর নতুন বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে - প্রধান তথ্য অফিসার
ভোট চাইতে গিয়ে কৃষকের সঙ্গে ধান রোপণ করলেন রাশেদ খান
ফ্যাসিবাদের করুণ পরিণতির কথা মাথায় রেখে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
নির্বাচন বানচালের কোনো সুযোগ নেই : রাশেদ খান
যাদের কাছে নারীদের সম্মান নেই, তাদের কাছে দেশ নিরাপদ নয়: তারেক রহমান
ঝিনাইদহ সীমান্তে ৭৭ লাখ টাকার স্বর্ণসহ যুবক আটক
একটি দল ভোটের জন্য শিরকি কথাবার্তা বলছে: আসাদুজ্জামান
নির্বাচন সুষ্ঠু করতে ১৮ জেলায় নামছে ২০০ প্লাটুন বিজিবি
মাঘ মাসে মাথা গরম করলে চৈত্র মাসে কী করবেন: বিএনপির উদ্দেশে পরওয়ার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ