বাংলাদেশের অসামান্য অগ্রগতিতে ফরাসী রাষ্ট্রদূতের প্রশংসা 

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলাদেশের অসামান্য অগ্রগতিতে ফরাসী রাষ্ট্রদূতের প্রশংসা 
বৃহস্পতিবার, ৫ জানুয়ারী ২০২৩



বাংলাদেশের অসামান্য অগ্রগতিতে ফরাসী রাষ্ট্রদূতের প্রশংসা 

নবনিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত মারি মাসডুপুই আজ বাংলাদেশের অবিচল এবং অসামান্য উন্নয়নের প্রশংসা করে বলেছেন এই উন্নয়ন ২০৪১ সালের মধ্যে একটি উন্নত দেশ হওয়ার লক্ষ্যকে সমর্থন করে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে প্রথম সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন।
বৈঠকে তারা বিমান চলাচল, খাদ্য প্রক্রিয়াকরণ, পরিবেশ বান্ধব জ্বালানি, জলবায়ু পরিবর্তন, খাদ্য নিরাপত্তা, রোহিঙ্গা প্রত্যাবাসন এবং অবাধ, উন্মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ইন্দো-প্যাসিফিকে সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। তারা দুই বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে সম্মত হয়েছেন।
মোমেন ১৯৭১ সালে আমাদের মুক্তিযুদ্ধে ফ্রান্সের সমর্থন এবং আঁন্দ্রে, মালরাঁর মতো ফরাসি বুদ্ধিজীবীদের অবদানের কথা স্মরণ করেন।

বাংলাদেশ সময়: ২৩:১১:০৪   ৪০০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন কর্পোরেশনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
বিএনপির সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সাক্ষাৎ
রূপপুরে চুল্লিতে দেওয়া হলো ইউরেনিয়াম, অপেক্ষা পারমাণবিক বিদ্যুতের
ফরিদপুর পূজা ‌উদযাপন ফ্রন্ট এর উদ্যোগে ভক্তদের মধ্যে ‌ প্রসাদ বিতরণ অনুষ্ঠিত
মামলা জট কমাতে লিগ্যাল এইডকে আরও কার্যকর করতে হবে: আইনমন্ত্রী
ফরিদপুরে ১১ দলীয় ঐক্যের বৈঠক অনুষ্ঠিত, ২ মে গণমিছিল সফল করার আহ্বান
সেনাপ্রধানের সঙ্গে ডিএসসিইউয়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ
আওয়ামী লীগ আমলে বিদ্যুৎ খাতে লাগামহীন দুর্নীতি হয়েছে : আন্দালিব রহমান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ