রোমাঞ্চকর জয়ে বার্সার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে রিয়াল

প্রথম পাতা » খেলাধুলা » রোমাঞ্চকর জয়ে বার্সার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে রিয়াল
শনিবার, ৭ মার্চ ২০২৬



রোমাঞ্চকর জয়ে বার্সার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে রিয়াল

লা লিগায় শেষ মুহূর্তের গোলে গুরুত্বপূর্ণ জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। সেলটা ভিগোর মাঠে যোগ করা সময়ে গোল করে দলকে ২-১ গোলের জয় এনে দেন ফেদেরিকো ভালভার্দে। এই জয়ের ফলে শিরোপা দৌড়ে শীর্ষে থাকা বার্সেলোনার ওপর চাপ বাড়িয়েছে রিয়াল মাদ্রিদ।

ম্যাচের শেষ দিকে ভালভার্দের শট প্রতিপক্ষের ডিফেন্ডার মার্কোস আলনসোর গায়ে লেগে দিক বদলে জালে ঢুকে যায়।
সেই গোলেই জয় নিশ্চিত হয় রিয়ালের। লিগে টানা দুই ম্যাচ জয়ের বাইরে থাকার পর এটি তাদের প্রথম জয়।

এর আগে শুরুতে রিয়াল এগিয়ে যায়। ফরাসি তারকা চুয়ামেনির একটি শট গোলপোস্টে লেগে জালে ঢুকলে লিড পায় মাদ্রিদ।

তবে দ্রুতই ম্যাচে ফিরে আসে স্বাগতিকরা। ইংল্যান্ডের ডিফেন্ডার ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড উইং দিয়ে প্রতিপক্ষকে থামাতে পারেননি। উইলিয়ট সোয়েডবার্গ সহজে তাকে টপকে যান। এরপর তিনি বল বাড়ান বোরহা ইগলেসিয়াসকে।
সেখান থেকেই সমতা ফেরায় সেলটা।

এই ম্যাচে রিয়ালের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন না। ইনজুরির কারণে দলে ছিলেন না কিলিয়ান এমবাপ্পে, জুড বেলিংহামসহ অন্তত ৬ জন শীর্ষ তারকা। দলটির কোচ আলভারো আরবেলোয়াকেও তাই ভিন্ন পরিকল্পনায় খেলতে হয়েছে।

এই জয়ে পয়েন্ট তালিকায় বার্সেলোনার ঠিক এক পয়েন্ট পেছনে উঠেছে রিয়াল, যদিও এক ম্যাচ বেশি খেলেছে তারা।

অন্যদিকে আজ শনিবার অ্যাথলেটিক ক্লাবের মাঠে খেলতে নামবে বার্সেলোনা। সেই ম্যাচে জিতলে আবার চার পয়েন্টের ব্যবধান তৈরি করতে পারবে তারা।

বাংলাদেশ সময়: ১১:৫৮:৩৪   ১৭৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


হার দিয়ে অস্ট্রেলিয়া সিরিজ শুরু করল বাংলাদেশ নারী দল
চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলার বই : আমিনুল হক
ফুলহামের বর্ষসেরা একাডেমি খেলোয়াড় বাংলাদেশের ফারহান
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
আর্সেনালের সাথে ২০৩০ পর্যন্ত নতুন চুক্তি নবায়ন করলেন আর্তেতা
গোল ও জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি
চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলার বই সংযোজনের পরিকল্পনা
ঘরের মাঠে তুরস্ককে হারাল ইতালি
শেষ ১৪ মিনিটে চার গোল, বেলজিয়ামকে উড়িয়ে ফ্রান্সের অবিশ্বাস্য জয়
নারী এল ক্লাসিকোতে রিয়ালকে ৭-০ গোলে উড়িয়ে দিল বার্সেলোনা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ