ফতুল্লায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফতুল্লায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
বৃহস্পতিবার, ৫ জানুয়ারী ২০২৩



ফতুল্লায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নারায়ষগঞ্জের ফতুল্লা থেকে চার বছরের শিশু রাফা অপহরণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম মো. রাসেল (৩০)। বৃহস্পতিবার রাজধানি ঢাকার রামপুরা থানার রিয়াজবাগ এলাকা হতে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-১১।

গ্রেপ্তারকৃত রাসেল বরিশাল জেলার কোতোয়ালি থানার নলচর গ্রামের আয়নাল হকের ছেলে। বর্তমানে ফতুল্লা থানার পূর্ব গোলাপনগর এলাকার হাজী লালচাঁন এর বাড়ীর ভাড়াটিয়া।

জানাগেছে, ২০১৭ সালের ১২ অক্টোবর পূর্ব গোপালনগর এলাকায় চার বছরের শিশু রাফাকে অপহরণ করে রাসেল। এ ঘটনায় ওই শিশুটির পিতা মো. আমান উল্লাহ বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। যার মামলা নং-৪৫, তারিখ-১৩/১০/২০১৭ ইং।

এ মামলায় মো. রাসেলের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হলে বিজ্ঞ আদালত চলতি বছরের ২ জানুয়ারি তাকে যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত করেন। এর পর থেকে সাজাপ্রাপ্ত আসামিকে গেপ্তারের জন্য র‌্যাব-১১ এর একটি গোয়েন্দা দল ছায়া তদন্ত শুরু করে।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাজধানি ঢাকার রামপুরা থানার রিয়াজবাগ এলাকা হতে তাকে গ্রেপ্তার করে র‌্যাব। পরবর্তীতে আইনানুগ কার্যক্রমের জন্য গ্রেপ্তারকৃত রাসেলকে ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করে র‌্যাব।

বাংলাদেশ সময়: ২৩:১৯:২৮   ৫৫৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সিদ্ধিরগঞ্জে মাদকমুক্ত সমাজ গড়ার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
মোবাইল আসক্তি থেকে ফিরে আসতে হবে: সাখাওয়াত
অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে সমন্বিত উদ্যোগের আহ্বান প্রতিমন্ত্রী শামা ওবায়েদের
সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কমিটি গঠনের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
সরিষাবাড়ীতে দেড় বছর পর রাসেল হত্যা রহস্য উন্মোচন, আসামির স্বীকারোক্তি
বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত
নারায়ণগঞ্জে জামাল হত্যা মামলা : একজনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ১
কৃষি ও ফ্যামিলি কার্ড বিতরণে দুর্নীতির বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি ডেপুটি স্পিকারের
সরিষাবাড়ীতে ১২ গ্রাম হেরোইনসহ চিহ্নিত মাদক কারবারি ফিরোজ গ্রেফতার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ