দিনাজপুরে বাসা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

প্রথম পাতা » ছবি গ্যালারী » দিনাজপুরে বাসা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার
শুক্রবার, ৬ জানুয়ারী ২০২৩



দিনাজপুরে বাসা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

মোস্তাফিজার রহমান রংপুর প্রতিনিধি : দিনাজপুর পৌর শহরের একটি ভাড়া বাসা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ জানুয়ারি) সকালে শহরের লিলির মোড়ের পূর্ব দি‌কে লুৎ‌ফুন্নেছ‌া টাওয়ারের পেছ‌নের দ‌ক্ষিণ দিকের ‘ফাতেমা বিথি’ বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- শহরের পশ্চিম বালুয়াডাঙ্গা এলাকার রহিম উদ্দিন আহমেদের ছেলে মজিবর রহমান (৬৫) ও তার স্ত্রী সুরাইয়া বেগম (৪৫)।
দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) গোলাম মাওলা শাহ বলেন, স্বামী মজিবর রহমানের মরদেহ ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় ও তার স্ত্রী সুরাইয়া বেগমের মরদেহ রান্না ঘরে মাথা থেতলানো অবস্থায় পাওয়া গেছে। ইতোমধ্যে সিআইডি, ডিবিসহ পুলিশের বিভিন্ন বিভাগ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ দুটি উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পৃথম পৃথক হত্যা মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৫:২৭:১৩   ৪৫২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আলফাডাঙ্গা হাসপাতালে রোগীদের জন্য সাবেক এমপি নাসিরের পক্ষ থেকে ১৫ ফ্যান উপহার
বিমানবন্দরে হুতি হামলার জবাবে ‘কঠোর পদক্ষেপের’ হুঁশিয়ারি সৌদি মন্ত্রীর
ফিরছে ‘দ্য ডার্টি পিকচার ২’, বিদ্যা বালান কি থাকছেন নতুন সিনেমায়?
এইচএসসি ও সমমানের ফল ২৯ অক্টোবর
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগে চিকিৎসা সেবা গড়ে তোলার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার
বুড়িগঙ্গা তীরের ইসলামবাগ থেকে ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংকের অনুদান
দুর্গোৎসবে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এসপি হাবিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ