ক্ষুদ্র নৃ-গোষ্ঠির জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার : নাটোরে বক্তারা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ক্ষুদ্র নৃ-গোষ্ঠির জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার : নাটোরে বক্তারা
শুক্রবার, ৬ জানুয়ারী ২০২৩



ক্ষুদ্র নৃ-গোষ্ঠির জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার : নাটোরে বক্তারা

জেলায় আজ এক আলোচনা সভায় বক্তারা বলেছেন- ক্ষুদ্র নৃ-গোষ্ঠির জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার। এখন আর এই জনগোষ্ঠি অনগ্রসর নয়।
আজ বেলা ১১ টায় নাটোর প্রেস ক্লাব মিলনায়তনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ঐতিহ্য সংস্কৃতি সংরক্ষণ ও বিকাশের উদ্যোগ বিষয়ক লোক লোকালয় অনুষ্ঠানের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় আজ বক্তারা একথা বলেন।
নাটোর প্রেস ক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবনের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন- জেলা প্রশাসক শামীম আহমেদ।
বক্তব্য রাখেন- সদর উপজেলা নির্বাহী অফিসার সারমিন সাত্তার, বাংলাদেশ টেলিভিশন নাটোর উপকেন্দ্রের উপ-সহকারী প্রকৌশলী বিলাশ কুমার প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশের অনন্য সৌন্দর্য্য হচ্ছে এদেশে বসবাসরত সকল ধর্ম-বর্ণের মানুষের অংশগ্রহণে ঐক্যবদ্ধ জাতিসত্তা গড়ে তোলা-যা দেশের বৈষম্যমুক্ত উন্নয়নের সহায়ক শক্তি।
পরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ১৫:২৪:৩৬   ৪৮০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আলফাডাঙ্গা হাসপাতালে রোগীদের জন্য সাবেক এমপি নাসিরের পক্ষ থেকে ১৫ ফ্যান উপহার
বিমানবন্দরে হুতি হামলার জবাবে ‘কঠোর পদক্ষেপের’ হুঁশিয়ারি সৌদি মন্ত্রীর
ফিরছে ‘দ্য ডার্টি পিকচার ২’, বিদ্যা বালান কি থাকছেন নতুন সিনেমায়?
এইচএসসি ও সমমানের ফল ২৯ অক্টোবর
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগে চিকিৎসা সেবা গড়ে তোলার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার
বুড়িগঙ্গা তীরের ইসলামবাগ থেকে ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংকের অনুদান
দুর্গোৎসবে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এসপি হাবিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ