নেত্রী নিশ্চয়ই তাকে বিশেষ দায়িত্ব দেবেন : কাদের

প্রথম পাতা » ছবি গ্যালারী » নেত্রী নিশ্চয়ই তাকে বিশেষ দায়িত্ব দেবেন : কাদের
শুক্রবার, ৬ জানুয়ারী ২০২৩



নেত্রী নিশ্চয়ই তাকে বিশেষ দায়িত্ব দেবেন : কাদের

মন্ত্রিপরিষদ সচিব পদ থেকে সদ্য অবসরে যাওয়া কবির বিন আনোয়ার প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নেত্রী (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) তাকে নিয়মিত অফিসে বসতে বলেছেন। নিশ্চয়ই তাকে কোনো বিশেষ দায়িত্ব দেবেন।

শুক্রবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক যৌথ সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, তবে তাকে কী দায়িত্ব দেওয়া হবে, সেটি এখনও আমি জানি না। তিনি আমার সঙ্গে দেখা করতে এসেছেন। তাকে কোনো দায়িত্ব দিলে অবশ্যই আপনারা জানতে পারবেন। এতো তাড়াহুড়োর কিছু নেই।

এদিন আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সঙ্গে ভাতৃপ্রতীম ও সহযোগী সংগঠনের যৌথসভায় যোগ দেন কবির বিন আনোয়ার। সভায় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, ডা. দীপু মনিসহ অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:১১:১১   ৫৩০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ীতে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুর, যুবলীগ নেতা গ্রেপ্তার
নগরকান্দায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, রায় ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা
চট্টগ্রাম-নাজিরহাট রুটে দুই জোড়া কমিউটার ট্রেনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল
সাম্য ও মানবতার বাংলাদেশ গড়তে নজরুলের আদর্শ ধারণ করতে হবে : সংস্কৃতি প্রতিমন্ত্রী
ওসমান ফারুকের কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা করলেন স্পিকার
প্রবাসী কল্যাণ মন্ত্রীর সঙ্গে ফিজির হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
যুক্তরাষ্ট্রে অবস্থানকালে পদত্যাগ করলেন বিএনপি এমপি ওসমান ফারুক
৭ নভেম্বরের চেতনায় জাতির স্বাধীনতা ও নিরাপত্তা ফিরিয়ে দিয়েছিলেন জিয়াউর রহমান: রিজভী
ভাসানীর আদর্শ ধারণ করে গণতন্ত্রের পথে এগিয়ে যাব: প্রতিমন্ত্রী টুকু
বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্য ও সম্প্রীতি বিশ্বে অনন্য দৃষ্টান্ত হবে: কাদের গনি চৌধুরী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ