সোনারগাঁয়ে নদী ও ফসলী জমিকে বাঁচাতে সংবাদ সম্মেলন

প্রথম পাতা » ছবি গ্যালারী » সোনারগাঁয়ে নদী ও ফসলী জমিকে বাঁচাতে সংবাদ সম্মেলন
শনিবার, ৭ জানুয়ারী ২০২৩



সোনারগাঁয়ে নদী ও ফসলী জমিকে বাঁচাতে সংবাদ সম্মেলন

কৃষি জমি ভরাট, নদীর অপরিকল্পিত ব্যবহার, অবৈধভাবে বালু উত্তোলন শিল্প ও কলকারখানার বিষাক্ত বর্জ্য থেকে নদী ও ফসলী জমিকে বাঁচাতে সংবাদ সম্মেলন করেছে পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি। শনিবার (৭ জানুয়ারি) দুপুর ১২ টায় সোনারগাঁও প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হুসাইন, পরিবেশ ও দেশ রক্ষার দাবিতে তিনি বলেন, সোনারগাঁয়ে সকল শিল্প কারখানার রাসায়নিক বিষাক্ত বর্জ্য নিষ্কাশন করতে হবে।
সোনারগাঁসহ দেশের সকল খাল, নালা, শাখা নদী ও নদীর খনন করতে হবে। নদী দূষণ ও দখল মুক্ত করতে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।

“সবাই মিলে গড়বো দেশ, দূষণ মুক্ত বাংলাদেশ”এই স্লোগান নিয়ে পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির সংবাদ সম্মেলনে উপস্থিতি ছিলেন, পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হুসাইন, পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির সিনিয়র সহ সভাপতি, জহিরুল ইসলাম খুকুন,পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির মহা সচিব, মীযানুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মোক্তার হোসেন,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ শাহীনসহ, প্রিন্ট মিডিয়া, ইলেক্ট্রনিক্স মিডিয়া, অনলাইন নিউজ পোর্টাল, আইপি টিভির সোনারগাঁও উপজেলা প্রতিনিধি সাংবাদিকবৃন্দ।

বাংলাদেশ সময়: ২৩:৩৪:৫৪   ৬৪৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জাপানের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর
আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী
আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী
ত্রয়োদশ জাতীয় সংসদের ডাক, টেলিযোগাযোগ ও তথ‌্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
সরকারি প্রতিষ্ঠান কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত
পর্যটন অংশীদারিত্ব সুদৃঢ় করতে টোকিওতে বাংলাদেশ ট্যুরিজম সেমিনার অনুষ্ঠিত
১০ জনের চেক প্রতিরোধ ভেঙে ইংল্যান্ডের প্রথম জয়
ক্রোয়েশিয়াকে ৪-১ গোলে হারিয়ে নেশনস লিগে উড়ছে স্পেন
শিক্ষার্থীদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ না করার আহ্বান ঢাবি উপ-উপাচার্যের
বাংলাকিউআরে ৯০ দিনে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ