গাইবান্ধায় গাঁজাসহ মা-মেয়ে গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » গাইবান্ধায় গাঁজাসহ মা-মেয়ে গ্রেফতার
সোমবার, ৯ জানুয়ারী ২০২৩



গাইবান্ধায় গাঁজাসহ মা-মেয়ে গ্রেফতার

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৪ কেজি গাঁজাসহ মা-মেয়েকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৮ জানুয়ারি) বিকেলে রংপুর-ঢাকা মহাসড়কে উপজেলার দুবলাগাড়ি এলাকা তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার নারী মাদককারবারিরা হলেন- কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানার কুটি গ্রামের (পূর্ব গজের কুঠি বাদশা বাজার) শাহ আলমের স্ত্রী মোছা. বুলবুলি বেগম (৪৭) ও তার মেয়ে মোছা. মীম আক্তার (৩০)।

পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকালে রংপুর-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী বাসে অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় মোছা. বুলবুলি বেগম ও তার মেয়ে মোছা. মীম আক্তারের (৩০) শরীরে লাল রংয়ের পলিথিনে মোড়ানো অবস্থায় বাঁধা ২ কেজি করে মোট ৪ কেজি গাঁজা উদ্ধার ও তাদের গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা জানান, এ ঘটনায় পলাশবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১:১৫:৪৮   ৫৪২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রূপগঞ্জে কায়েতপাড়া ইউনিয়ন নির্বাচন উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা
সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতে কর্মকর্তাদের প্রতি এলজিইডি মন্ত্রীর আহ্বান
মধুখালীর মেগচামীতে বিএনপি’র কার্যালয় উদ্বোধন
প্রয়োজনে জীবন দেব, কিন্তু দাবি আদায় না করে ঘরে ফিরব না: ডা. শ‌ফিকুর
বলিহার রাজবাড়ী ও পাহাড়পুর বৌদ্ধবিহার পরিদর্শন করলেন ভারতীয় সহকারী হাইকমিশনার
নতুন কুঁড়ি স্পোর্টসের সেরা ৩০৬ খেলোয়াড় নিয়ে প্রশিক্ষণ ক্যাম্প শুরু
অবশেষে গোল পেল টটেনহাম, তবু হার এড়াতে পারল না
ঐক্যের বার্তায় পর্দা উঠল এশিয়ান গেমসের
ত্রয়োদশ জাতীয় সংসদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
পবিত্র মক্কা-মদিনার ওপর হামলার চেষ্টা করা হলে বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে- ধর্মমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ