জামায়াত-শিবির গুজব ছড়াচ্ছে : ডিবিপ্রধান

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামায়াত-শিবির গুজব ছড়াচ্ছে : ডিবিপ্রধান
সোমবার, ৯ জানুয়ারী ২০২৩



জামায়াত-শিবির গুজব ছড়াচ্ছে : ডিবিপ্রধান

আর্থিক খাতকে অস্থিতিশীল করে সরকারকে বেকায়দায় ফেলতে জামায়াত-শিবির গুজব ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন ডিবিপ্রধান হারুন অর রশীদ।

সোমবার (৯ জানুয়ারি) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

ডিবিপ্রধান বলেন, ইসলামী ব্যাংক ও এস. আলম গ্রুপ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এবং দেশের বিভিন্ন জায়গায় পোস্টার লাগিয়ে জামায়াত-শিবিরের একটি চক্র গুজব ছড়িয়েছে।

তিনি জানায়, চক্রটি দেশে ও বিদেশ বসে ব্যাংকে টাকা নেই, রিজার্ভ নেই বলে বিভিন্ন গুজব রটাচ্ছে। এমনকি তারা প্রবাসীদের রেমিট্যান্স পাঠাতেও অনুৎসাহিত করছে।

হারুন অর রশীদ বলেন, এ সব অভিযোগের ভিত্তিতে রাজধানী বিভিন্ন এলাকা থেকে রোববার পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন মোহাম্মদ নুর-উন-নবী, আফসার উদ্দিন রোমান, আবু সাঈদ সাজু, স্বাধীন মিয়া ও আবদুস সালাম।

তিনি বলেন, গ্রেপ্তারকৃতরা দেশে ও বিদেশে বসে গুজব ছড়িয়েছে। পাশাপাশি তাদের সহযোগীরাও বিভিন্ন দেশে বসে ব্যাংকিং খাত নিয়ে গুজব ছড়িয়ে যাচ্ছে।

ডিবিপ্রধান বলেন, দেশে ও বিদেশে বসে যারা গুজব ছড়াচ্ছে, তারা জামায়াত-শিবিরের কর্মী-সমর্থক। তাদের মূল উদ্দেশ্য আর্থিক খাতকে অস্থিতিশীল করে সরকারকে বেকায়দায় ফেলা।

হারুন অর রশীদ বলেন, এই চক্রের বেশ কয়েকজনের নাম পেয়েছি। দ্রুতই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।

বাংলাদেশ সময়: ১৫:৫২:১৯   ৪৬৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
ব্রিজের রেলিং ভেঙে তেলবাহী ট্রাক ছড়ায়, চালক নিহত
চট্টগ্রাম বন্দরে ভাসমান গুদামের বিরুদ্ধে যৌথ অভিযান, ২৪ জেলের কারাদণ্ড
সোনারগাঁয়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৫ জনের ৬ মাস করে কারাদণ্ড
যানজট নিরসনে অবৈধ পার্কিং উচ্ছেদ, রাতে ট্রাক-কাভার্ডভ্যান চলাচলের সিদ্ধান্ত
মালদ্বীপে বাংলাদেশিদের জন্য কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের আহ্বান
নাগরিকের ঘরে গিয়ে সমস্যা শুনলেন, সমাধানে তাৎক্ষণিক উদ্যোগ ববি হাজ্জাজের
জামালপুরে ৩৪ পিস চায়না দুয়ারী জাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস
আলফাডাঙ্গায় সরকারি যাচাই-বাছাই কমিটিতে আওয়ামী লীগ নেতা, সদস্য মনোনয়ন নিয়ে জনমনে প্রশ্ন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ