ট্রাকচাপায় ২ জনের মৃত্যু 

প্রথম পাতা » ছবি গ্যালারী » ট্রাকচাপায় ২ জনের মৃত্যু 
সোমবার, ৯ জানুয়ারী ২০২৩



ট্রাকচাপায় ২ জনের মৃত্যু 

মোস্তাফিজার রহমান রংপুর প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে বালুবাহী ট্রাকের চাপায় ইজিবাইকে থাকা রুবেল মিয়া (৪২) ও দুলালী বেগম (৪০) নামে দুইজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন ইজিবাইকের আরও ৫ জন যাত্রী।
সোমবার (৯ জানুয়ারি) বেলা ১১টার দিকে গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ সড়কের সোনারপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুবেল মিয়া গোবিন্দগঞ্জ সাফেয়া খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং দুলালী বেগম গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়নের উত্তর শোলাগারী গ্রামের আবু বকর মন্ডলের স্ত্রী।
স্থানীয়রা জানান, মহিমাগঞ্জ থেকে ছেড়ে আসা একটি দ্রুতগামী বালুবোঝাই মিনিট্রাক সোনারপাড়া মোড়ে একটি ইজিবাইককে চাপায় দেয়। এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায়। এসময় ঘটনাস্থলেই দুলালী বেগমের মৃত্যু হয় এবং ইজিবাইকে থাকা আরও অন্তত ৬ জন যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রুবেল মিয়ার মৃত্যু হয়।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটিকে আটক করা হলেও চালক পালিয়ে গেছে।
তিনি আরও বলেন, নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্থান্তরের প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫:৪৬:৫৩   ৪৮৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ব্রিজের রেলিং ভেঙে তেলবাহী ট্রাক ছড়ায়, চালক নিহত
চট্টগ্রাম বন্দরে ভাসমান গুদামের বিরুদ্ধে যৌথ অভিযান, ২৪ জেলের কারাদণ্ড
সোনারগাঁয়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৫ জনের ৬ মাস করে কারাদণ্ড
যানজট নিরসনে অবৈধ পার্কিং উচ্ছেদ, রাতে ট্রাক-কাভার্ডভ্যান চলাচলের সিদ্ধান্ত
মালদ্বীপে বাংলাদেশিদের জন্য কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের আহ্বান
নাগরিকের ঘরে গিয়ে সমস্যা শুনলেন, সমাধানে তাৎক্ষণিক উদ্যোগ ববি হাজ্জাজের
জামালপুরে ৩৪ পিস চায়না দুয়ারী জাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস
আলফাডাঙ্গায় সরকারি যাচাই-বাছাই কমিটিতে আওয়ামী লীগ নেতা, সদস্য মনোনয়ন নিয়ে জনমনে প্রশ্ন
বাংলাদেশ-নিউজিল্যান্ড কৃষি ও খাদ্য বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন সম্ভাবনা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ