‘টর্চ বিয়ারার’ শান্তি পুরস্কারে ভূষিত চসিক মেয়র রেজাউল করিম

প্রথম পাতা » চট্টগ্রাম » ‘টর্চ বিয়ারার’ শান্তি পুরস্কারে ভূষিত চসিক মেয়র রেজাউল করিম
সোমবার, ৯ জানুয়ারী ২০২৩



‘টর্চ বিয়ারার’ শান্তি পুরস্কারে ভূষিত চসিক মেয়র রেজাউল করিম

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরীকে ‘টর্চ বিয়ারার’ শান্তি পুরস্কারে ভূষিত করেছে আন্তর্জাতিক সংগঠন পিস রান।
সংগঠনের একটি প্রতিনিধিদল আজ সোমবার টাইগারপাসস্থ চসিক অস্থায়ী নগর ভবন সম্মেলন কক্ষে এ পুরস্কার নগর পিতার কাছে হস্তান্তর করে।
প্রতিনিধি দলের সাথে আলাপকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধসহ মধ্যপ্রাচ্যে প্রতিদিন যুদ্ধে অসংখ্য মানুষ প্রাণ হারাচ্ছে। তা বন্ধ করতে প্রয়োজন শান্তির বাণীর প্রতি অগাধ আস্থা ও বিশ^াস। বর্তমান বিশ্বে চলমান যুদ্ধবিগ্রহ থামিয়ে শান্তির বিশ^ নির্মাণে প্রয়োজন পারস্পরিক যোগাযোগ ও উদারতা।
তিনি চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার শাকপুরা গ্রামের চিম্ময় কুমার ঘোষ প্রতিষ্ঠিত চিম্ময় সেন্টার ঢাকার উদ্যোগে পিস রান বা শান্তির দৌড়ের এ আয়োজনের সাথে সম্পৃক্ত সকলকে অভিনন্দন জানান। মেয়র শান্তি প্রতিষ্ঠায় যারা ভূমিকা রাখবে তাদের প্রচেষ্টার প্রতি সংহতি প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন আমেরিকান চিম্ময় স্টোরের পরিচালক ড. মহাতপা পালিত, ঢাকা বাংলাদেশের পরিচালক শান্তি শ্রী ম্যাকগ্রাথ ও অরবিন্দ মাতৃ মন্দিরের সভাপতি বিজয় শংকর চৌধুরী, চসিক ওয়ার্ড কাউন্সিলর নুর মোস্তাফা টিনু, সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর আনজুমান আরা, রুমকি সেনগুপ্ত, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাসেম প্রমুখ।
পরে মেয়র শান্তির মশাল জালিয়ে পিস রান বা শান্তির দৌড়ের উদ্বোধন করেন।
উল্লেখ্য, ১৯৮৭ সালে পিস রান সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে শান্তির বার্তাবাহী আলোর মশালটি এ পর্যন্ত ১৫০টি‘র বেশি দেশ পরিভ্রমন করেছে। শান্তির মিছিলে যুক্ত হয়েছেন বিশে^র অগণিত মানুষ।

বাংলাদেশ সময়: ২২:২৮:০৭   ৫৯৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫
অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই - স্বরাষ্ট্রমন্ত্রী
সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের নির্দেশ খাদ্যমন্ত্রীর
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী
কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে : অর্থমন্ত্রী
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ