ফুটবল খেলা নিয়ে ২ গ্রামের সংঘর্ষে আহত ৩০

প্রথম পাতা » চট্টগ্রাম » ফুটবল খেলা নিয়ে ২ গ্রামের সংঘর্ষে আহত ৩০
শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫



ফুটবল খেলা নিয়ে ২ গ্রামের সংঘর্ষে আহত ৩০

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন। শুক্রবার (১০ অক্টোবর) সকালে উপজেলার দুর্গাপুর বাজার এলাকায় এ সংঘর্ষ হয়। এ সময় কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

খবর পেয়ে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। তবে সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। পরিস্থিতি বিবেচনায় ওই এলাকাতে পুলিশ মোতায়েন রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেলে ফুটবল খেলাকে কেন্দ্র বড় বাড়ি ও মুন্সী বাড়ির লোকজনের মধ্যে কথা-কাটাকাটি হয়।
এ নিয়ে রাতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুই পক্ষই প্রস্তুতি নিয়ে শুক্রবার সকালে সংঘর্ষে জড়ায়। সকাল ৭টা থেকে ১১টা নাগাদ চলে এ সংঘর্ষ। খবর পেয়ে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও ছুটে যায়।
সংঘর্ষে আহতদের মধ্যে বেশিরভাগ স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খায়রুল আলম জানান, দুপক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে পুলিশ মোতায়েন রয়েছে। লিখিত অভিযোগ পেলে সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাফে মোহাম্মদ ছড়া জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।
পরে সেনাবাহিনীও পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে। ওই এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

বাংলাদেশ সময়: ২১:৫৯:৩৩   ৪৫০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


বান্দরবানকে পর্যটনবান্ধব শহর হিসেবে গড়ে তুলতে চাই : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী
মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জলজ পরিবেশ রক্ষা করতে হবে : আবু সুফিয়ান এমপি
পাহাড়ে মানসম্মত শিক্ষার উন্নয়ন ও অর্থনীতি বিকাশে কাজ করছে সরকার : পার্বত্যমন্ত্রী
পার্বত্যাঞ্চলের শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রী বিশেষ বরাদ্দ দিয়েছেন
আমাদের অনেক শ্রম, ত্যাগ স্বীকার করতে হচ্ছে : এ্যানি
ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে মিলল ৫হাজার ভারতীয় মোবাইল ফোন ডিসপ্লে
একাত্তরের পরাজিত শক্তি এখনও দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত : মীর হেলাল
রেইনবো নেশন গড়ে তুলে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণই সরকারের লক্ষ্য — পার্বত্য মন্ত্রী
এলএনজি সরবরাহ বাড়ায় স্বাভাবিক গ্যাস সরবরাহ
নদীর তীর রক্ষা কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে : পানিসম্পদমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ