রাঙ্গামাটিতে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গামাটিতে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
সোমবার, ১৩ অক্টোবর ২০২৫



রাঙ্গামাটিতে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

রাঙ্গামাটিতে জেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলা প্রশাসক কাপ্তাই লেকে অবৈধ বালু উত্তোলন ও পাহাড় কাটা বন্ধ করতে সব উপজেলার নির্বাহী কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন। এ ছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাঙ্গামাটিতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

সোমবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ।

সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. মোবারক হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জোবাইদা আক্তার, জেলা সিভিল সার্জন ডা: নূয়েন

খীসা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. মামুনুর রশীদ মামুন, জেলা জামায়াতের আমির আব্দুল আলীম, জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইলিয়াছ প্রমুখ।

সভায় জেলা প্রশাসক জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি সনাতন সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সমাপ্ত হওয়ায় সকলকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, বর্তমানে রাঙ্গামাটিতে বৌদ্ধ সম্প্রদায়ের কঠিন চীবর দানানুষ্ঠান চলমান রয়েছে, এই উৎসবটিও যাতে শান্তিপূর্ণভাবে সমাপ্ত করা যায় সেজন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ রইলো।

সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সাংবাদিকসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:২৩:৪৮   ৪৩০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী
কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে : অর্থমন্ত্রী
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ