রাঙ্গামাটিতে ঘুষ লেনদেনে সার্ভেয়ার জেনন চাকমাকে গ্রেফতার ও বরখাস্তের দাবিতে মানববন্ধন

প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গামাটিতে ঘুষ লেনদেনে সার্ভেয়ার জেনন চাকমাকে গ্রেফতার ও বরখাস্তের দাবিতে মানববন্ধন
মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫



রাঙ্গামাটিতে ঘুষ লেনদেনে সার্ভেয়ার জেনন চাকমাকে গ্রেফতার ও বরখাস্তের দাবিতে মানববন্ধন

রাঙ্গামাটি সদর উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার জেনন চাকমাকে ঘুষ গ্রহণের অভিযোগে গ্রেফতার ও চাকুরী থেকে বরখাস্ত করার দাবিতে মানববন্ধন করেছে রাঙ্গামাটি সচেতন নাগরিক ঐক্য। এতে বক্তারা বলেন, ঘুষখোর জেনন চাকমাকে রক্ষাকারী কর্মকর্তা রাঙ্গামাটি সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ আসলাম সারোয়ারের বিরুদ্ধেও বিভাগীয় তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় রাঙ্গামাটি সদর উপজেলা ভূমি অফিসের সামনে এই কর্মসূচি পালিত হয়। উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন রাঙ্গামাটি সচেতন নাগরিক ঐক্যের উপদেষ্টা নির্মল বড়ুয়া মিলন।

মানববন্ধনে বক্তারা বলেন, বিভাগীয় তদন্তের মাধ্যমে জেনন চাকমাকে বদলি নয় বরং চাকরি থেকে বরখাস্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ করছি।

ভূমিসেবা দুর্নীতিমুক্ত রাখতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। কিছু অসাধু কর্মচারী ও কর্মকর্তার কারণে সেটা ব্যাহত হচ্ছে। তারা সাধারণ মানুষের কাছে এ সমস্ত কাজের জন্য ঘুষ বাণিজ্য বা কমিশন বাণিজ্য করছে। এতে মানুষের দুর্ভোগ কমার উদ্দেশ্য হাসিল হচ্ছে না।

সংগঠনের প্রধান সমন্বয়ক জুঁই চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন, সচেতন নাগরিক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সংগঠনের সমন্বয়ক মোঃ সাখাওয়াত হোসেন (দপ্তর), সমন্বয়ক শহিদুল ইসলাম, সচেতন নাগরিক মো. কামাল উদ্দিন, ডায়লগ ফর পিচ অফ সিএইচটি (ডিপিসি)এর নির্বাহী পরিচালক অ্যাডভোকেট কামাল হোসেন সুজন প্রমুখ।

উল্লেখ্য, সম্প্রতি জেনন চাকমার ঘুষ গ্রহনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরবর্তীতে তাকে অন্যত্র বদলি করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা প্রশাসক।

বাংলাদেশ সময়: ১৮:২৭:৪৩   ২৯৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের নির্দেশ খাদ্যমন্ত্রীর
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী
কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে : অর্থমন্ত্রী
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ