প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা প্রশিক্ষণ পাচ্ছে ইউক্রেন বাহিনী

প্রথম পাতা » আন্তর্জাতিক » প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা প্রশিক্ষণ পাচ্ছে ইউক্রেন বাহিনী
বুধবার, ১১ জানুয়ারী ২০২৩



প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা প্রশিক্ষণ পাচ্ছে ইউক্রেন বাহিনী

যুক্তরাষ্ট্র তার ওকলাহোমা রাজ্যে ইউক্রেন বাহিনীকে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা প্রশিক্ষণ দিতে যাচ্ছে।
ওয়াশিংটন কিয়েভকে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা পদ্ধতি সরবরাহ করতে যাচ্ছে। এ কারনে এটির ব্যবহার ও সংরক্ষণ শেখাতে যুক্তরাষ্ট্রই এ উদ্যোগ নিয়েছে। পেন্টাগণ মঙ্গলবার এক ঘোষণায় এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
একের পর এক রুশ হামলায় পর্যুদস্ত কিয়েভ ওয়াশিংটনের কাছে এ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহে বারবার অনুরোধ জানানোর প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র গত বছরের শেষ দিকে ইউক্রেনকে প্যাট্রিয়ট ব্যবস্থা দেয়ার অঙ্গীকার করে।
পেন্টাগণের প্রেস সেক্রেটারি ব্রিগেডিয়ার জেনারেল পাট রাইডার সাংবাদিকদের বলেছেন, প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা পদ্ধতি বিষয়ে ইউক্রেন বাহিনীর প্রশিক্ষণ ওকলাহোমার ফোর্ট সিলে শিগগীরই অনুষ্ঠিত হবে। এতে আনুমানিক ৯০ থেকে ১০০ ইউক্রেন সৈন্য অংশ নেবে।
আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হামলা থেকে ইউক্রেনকে রক্ষা এবং মস্কোর আকাশ নিয়ন্ত্রণ চেষ্টাকে ব্যাহত করেছে। প্যাট্রিয়ট ইতোমধ্যে কার্যকর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে প্রমাণিত হয়েছে।

বাংলাদেশ সময়: ১০:৩৯:৫১   ৪৯৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর আহ্বান পুনর্ব্যক্ত করলেন আইরিন খান
ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের কৌশলগত বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি
ইরানের বিমান সংস্থার ওপর মার্কিন নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি চায় ইরাক
শেখ হাসিনার বিষয়ে বাংলাদেশ ও ভারত সিদ্ধান্ত নেবে বলে আশা করে যুক্তরাষ্ট্র
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল
সৌদি আরবের জেদ্দায় ৪র্থ ‘সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো ২০২৬’-এ বাংলাদেশের বর্ণাঢ্য ও সফল অংশগ্রহণ
ব্রাজিলের ডানপন্থী রাজনীতিতে নিজের জায়গা তৈরি করছেন মিশেল বলসোনারো
গায়ের জোরে ইরানিদের দমানো যাবে না
যুদ্ধ নয়, শান্তির আহ্বান জানিয়ে যে বার্তা দিলেন জাতিসংঘ মহাসচিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ