১৬ জানুয়ারিতেও পাহারায় থাকব: তথ্যমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » ১৬ জানুয়ারিতেও পাহারায় থাকব: তথ্যমন্ত্রী
বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০২৩



১৬ জানুয়ারিতেও পাহারায় থাকব: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপির কর্মসূচি দেখলে মনে হয় খালি কলসি বেশি বাজে। আমরা ঢাকা শহরে তাদের গণঅবস্থান কর্মসূচিতে যেমন সতর্ক পাহারায় ছিলাম, তেমনি ১৬ জানুয়ারিতেও রাস্তায় থাকব।’

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

বিএনপির সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগ জনগণের মধ্য থেকে উঠে আসা একটি দল। কিন্তু বিএনপি বিদেশিদের পদলেহন করে।

তথ্যমন্ত্রী অনেকটা পরিহাস করে বলেন, জেল থেকে বেরিয়ে বিএনপির জ্যেষ্ঠ নেতা মির্জা আব্বাসরা গণতন্ত্রের পথে হাঁটার আভাস দিচ্ছেন। তাদের দীর্ঘায়ু কামনা করছি। আশা করছি, তারা করোনার চতুর্থ ডোজ দেবেন। কারণ তাদের আরও আন্দোলন করতে হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও জামিনে মুক্তি পেয়েছেন। এতে প্রমাণিত হয় আইন-আদালত স্বাধীনভাবে কাজ করছে।

আওয়ামী লীগ চায়, নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের বিষয়টি নির্ধারিত হবে। বিএনপি নির্বাচনে আসুক সেটাই চায় আওয়ামী লীগ। জেল থেকে বের হওয়ার পর বিএনপি নেতারাও কথাবার্তায় নমনীয় ভাব প্রকাশ করছেন। তারা নির্বাচনের কথা বলছেন। এটাই হচ্ছে গণতন্ত্রের রীতিনীতি।

বাংলাদেশ সময়: ১৫:১২:২৯   ৪৪৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির
স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
পার্বত্য অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে স্থানীয় সরকার মন্ত্রীর সহযোগিতা চাইলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
রাফিনিয়া ‘দা লিমা’র টানা দ্বিতীয় হ্যাটট্রিকে ‘পারফেক্ট’ বার্সা
৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার আর্সেনালের
সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ৪ সদস্য গ্রেফতার, আদালতে সোপর্দ
এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের ট্রায়াথলেট হোজো
ফোন ছিনিয়ে নেওয়ার সময় বাধা দেওয়ায় লাঠি দিয়ে অপ্রতিমের মাথায় আঘাত
গণভোটের ম্যান্ডেট পাশ কাটিয়ে সংসদীয় প্রক্রিয়া গ্রহণযোগ্য নয়: গোলাম পরওয়ার
তৃতীয়বারের মতো শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করল ইংল্যান্ড

News 2 Narayanganj News Archive

আর্কাইভ