আড়াইহাজারে অবৈধ ইটভাটাকে জরিমানা

প্রথম পাতা » আড়াইহাজার » আড়াইহাজারে অবৈধ ইটভাটাকে জরিমানা
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬



আড়াইহাজারে অবৈধ ইটভাটাকে জরিমানা

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় অবৈধভাবে পরিচালিত একটি ইটভাটাকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বায়ুদূষণ রোধ ও পরিবেশ সুরক্ষায় মঙ্গলবার (১৩ জানুয়ারি) উপজেলার ছোট ফাউসা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসন নারায়ণগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রাশেদের নেতৃত্বে পরিচালিত অভিযানে জেলা পুলিশ ও পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন। অভিযানে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক টিটু বড়ুয়া প্রসিকিউশন প্রদান করেন।

অভিযানকালে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী ছোট ফাউসা বাজারে অবস্থিত ‘মেসার্স এ এম ব্রিকস’ নামের ইটভাটাটিকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলায় অবৈধ ইটভাটা, বায়ুদূষণকারী শিল্পকারখানা ও পরিবেশবিধি লঙ্ঘনকারী প্রকল্পগুলোর বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

বাংলাদেশ সময়: ২৩:২৫:১৪   ১৮১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আড়াইহাজার’র আরও খবর


হত্যা মামলা না নেওয়ায় ওসিকে স্ট্যান্ড রিলিজ
আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
আড়াইহাজারে ৬ হাজার ঘনফুট অবৈধ গ্যাস লোড বিচ্ছিন্ন
নারায়ণগঞ্জে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
আড়াইহাজারে ২২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২
নারায়ণগঞ্জে পাইপগান ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার
আড়াইহাজারে গণপিটুনিতে ২ ছিনতাইকারী আহত, পিস্তল-গুলি উদ্ধার
আড়াইহাজারে ধানের শীষের প্রচারে আনিসুল ইসলাম সানি
মাদক ও সন্ত্রাসমুক্ত আড়াইহাজার গড়ে তুলবো: হাফিজুল ইসলাম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ