ময়মনসিংহে ৫ পুলিশ সদস্যকে কুপিয়ে আসামি ছিনতাই

প্রথম পাতা » ছবি গ্যালারী » ময়মনসিংহে ৫ পুলিশ সদস্যকে কুপিয়ে আসামি ছিনতাই
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬



ময়মনসিংহে ৫ পুলিশ সদস্যকে কুপিয়ে আসামি ছিনতাই

ময়মনসিংহে মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করে থানায় আনার পথে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা পাঁচ পুলিশ সদস্যকে কুপিয়ে জখম করে এবং হাতকড়াসহ আসামিকে ছিনিয়ে নিয়ে গেছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকাল ৪টার দিকে নগরীর দিগারকান্দা ফিশারি মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে রাসেল নামে এক ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগে আরিফুল ইসলামসহ কয়েকজনের নামে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। বর্তমানে রাসেল রাজধানীর পঙ্গু হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ জানায়, মঙ্গলবার বিকালে মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফরিদ আহমদের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল দিগারকান্দা এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আসামি আরিফুল ইসলামকে গ্রেপ্তার করে। তাকে নিয়ে আসার সময় আরিফুলের বাবা সাগর আলীর নেতৃত্বে কয়েকশ লোক লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। একপর্যায়ে পুলিশ সদস্যদের এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে তারা এবং হাতকড়াসহ আরিফুলকে ছিনিয়ে নিয়ে যায়।

হামলায় গুরুতর আহত ৫ পুলিশ সদস্যকে তাৎক্ষণিক উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে র্যা ব ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং টহল দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরিফুলের বাবা সাগর আলীকে আটক করেছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ আরিফুল ইসলাম নামে এক আসামিকে ছিনিয়ে নিয়ে গেছে তার সহযোগীরা। হামলায় ৫ পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছে। তারা বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ছিনিয়ে নেয়া আসামিসহ হামলায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ২৩:২১:১১   ১৮৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পাকিস্তানকে হারিয়ে আবারও সাফের চ্যাম্পিয়ন ভারত
কোস্টারিকাকে ৭-০ গোলে হারাল আর্জেন্টিনা
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী
নগরকান্দায় দাঙ্গা, সন্ত্রাস, জঙ্গিবাদ ও সংঘাত প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা
‎ফরিদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীদের হামলায় কৃষক দল নেতা নিহত
সালথায় গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার চেষ্টা, তদন্তে পুলিশ
সরিষাবাড়ীতে সরকারি রাস্তা দখল, চরম দুর্ভোগে ৫০ পরিবার
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সিলেটে হারিয়ে যাওয়া মুঠোফোন উদ্ধার করে মালিকদের বুঝিয়ে দিল পুলিশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ