মনোয়ার হোসেন মিয়ানমারে বাংলাদেশের রাষ্ট্রদূত নিযুক্ত

প্রথম পাতা » ছবি গ্যালারী » মনোয়ার হোসেন মিয়ানমারে বাংলাদেশের রাষ্ট্রদূত নিযুক্ত
বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০২৩



মনোয়ার হোসেন মিয়ানমারে বাংলাদেশের রাষ্ট্রদূত নিযুক্ত

সরকার মো. মনোয়ার হোসেনকে মিয়ানমারে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।
আজ এখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বর্তমানে নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে উপ-স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনরত মো. মনোয়ার হোসেন এ পদে রাষ্ট্রদূত মঞ্জুরুল করিম খান চৌধুরীর স্থলাভিষিক্ত হবেন।
বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস)-ফরেন অ্যাফেয়ার্স ক্যাডারের ২০তম ব্যাচের একজন পেশাদার ফরেন সার্ভিস অফিসার।
২০০১ সালে চাকরিতে যোগদান করে তিনি ঢাকার সদর দফতরের পাশাপাশি ওয়াশিংটন ডিসি ও সিঙ্গাপুরের বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।
রাজশাহীর বাসিন্দা হোসেন চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন।
পরে তিনি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে স্বাস্থ্য নীতি, পরিকল্পনা ও অর্থায়ন বিষয়ে বিজ্ঞানে স্নাতকোত্তর এবং সিঙ্গাপুরের নানিয়াং টেকনোলজিক্যাল বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক হেলথ কমিউনিকেশনে পিএইচডি করেন।

বাংলাদেশ সময়: ২৩:০৭:৩২   ৪৩৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির
স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
পার্বত্য অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে স্থানীয় সরকার মন্ত্রীর সহযোগিতা চাইলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
রাফিনিয়া ‘দা লিমা’র টানা দ্বিতীয় হ্যাটট্রিকে ‘পারফেক্ট’ বার্সা
৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার আর্সেনালের
সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ৪ সদস্য গ্রেফতার, আদালতে সোপর্দ
এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের ট্রায়াথলেট হোজো
ফোন ছিনিয়ে নেওয়ার সময় বাধা দেওয়ায় লাঠি দিয়ে অপ্রতিমের মাথায় আঘাত
গণভোটের ম্যান্ডেট পাশ কাটিয়ে সংসদীয় প্রক্রিয়া গ্রহণযোগ্য নয়: গোলাম পরওয়ার
তৃতীয়বারের মতো শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করল ইংল্যান্ড

News 2 Narayanganj News Archive

আর্কাইভ