সংসদ উপনেতা মতিয়া চৌধুরী

প্রথম পাতা » ছবি গ্যালারী » সংসদ উপনেতা মতিয়া চৌধুরী
বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০২৩



সংসদ উপনেতা মতিয়া চৌধুরী

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরীকে জাতীয় সংসদের উপনেতা মনোনীত করেছে আওয়ামী লীগের সংসদীয় দল।

আজ বৃহস্পতিবার রাতে জাতীয় সংসদ ভবনে সরকারি দলের সভাকক্ষে দলের সংসদীয় দলের ষষ্ঠ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক সূত্র জানায়, সরকারি দলের প্রধান ও আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ওই সভায় সংসদের উপনেতা হিসেবে সাবেক মন্ত্রী মতিয়া চৌধুরীর নাম প্রস্তাব করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের। ওই প্রস্তাবে সমর্থন জানান সংসদীয় দলের সম্পাদক ও চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী। এরপর সর্বসম্মতিতে প্রস্তাবটি পাস হয়।

বৈঠক শেষে তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ সাংবাদিকদের বলেন, ‘মতিয়া চৌধুরীকে জাতীয় সংসদের উপনেতা করার সিদ্ধান্ত হয়েছে। তিনি উপনেতা হচ্ছেন, এটাই ফাইনাল। সংসদ সচিবালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে।’

উল্লেখ্য, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী গত ১১ সেপ্টেম্বর মারা গেলে উপনেতার পদটি শূন্য হয়। আওয়ামী লীগের পক্ষ থেকে ওই সিদ্ধান্তের বিষয়টি জাতীয় সংসদের স্পিকারকে জানালে তিনি তাকে উপনেতা হিসেবে স্বীকৃতি দেবেন। পরে সংসদ সচিবালয়ের সচিব এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে।

বাংলাদেশ সময়: ২৩:১৭:০৭   ৪৩৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির
স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
পার্বত্য অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে স্থানীয় সরকার মন্ত্রীর সহযোগিতা চাইলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
রাফিনিয়া ‘দা লিমা’র টানা দ্বিতীয় হ্যাটট্রিকে ‘পারফেক্ট’ বার্সা
৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার আর্সেনালের
সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ৪ সদস্য গ্রেফতার, আদালতে সোপর্দ
এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের ট্রায়াথলেট হোজো
ফোন ছিনিয়ে নেওয়ার সময় বাধা দেওয়ায় লাঠি দিয়ে অপ্রতিমের মাথায় আঘাত
গণভোটের ম্যান্ডেট পাশ কাটিয়ে সংসদীয় প্রক্রিয়া গ্রহণযোগ্য নয়: গোলাম পরওয়ার
তৃতীয়বারের মতো শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করল ইংল্যান্ড

News 2 Narayanganj News Archive

আর্কাইভ