জেরুজালেমের পবিত্র স্থানগুলোর স্থিতাবস্থা বজায় রাখা উচিত : জাতিসংঘ মহাসচিব

প্রথম পাতা » আন্তর্জাতিক » জেরুজালেমের পবিত্র স্থানগুলোর স্থিতাবস্থা বজায় রাখা উচিত : জাতিসংঘ মহাসচিব
শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩



জেরুজালেমের পবিত্র স্থানগুলোর স্থিতাবস্থা বজায় রাখা উচিত : জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বৃহস্পতিবার জেরুজালেমের পবিত্র স্থানগুলোর স্থিতাবস্থা রক্ষা এবং ফিলিস্তিন-ইসরায়েল সমস্যার দ্বি-রাষ্ট্র সমাধানের জন্য আহ্বান জানিয়েছেন।
গুতেরেস বলেছেন, ‘আমি আবারও উল্লেখ করছি যে আমাদের অবশ্যই জেরুজালেমের পবিত্র স্থানগুলোর স্থিতাবস্থা বজায় রাখতে হবে এবং দ্বি-রাষ্ট্রীয় সমাধানকে ঝুঁকিতে ফেলতে পারে এমন কোনো উদ্যোগ এড়িয়ে দ্বি-রাষ্ট্রীয় সমাধান ব্যবস্থা রক্ষা করা অপরিহার্য।’
নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে আরব গ্রুপের বর্ধিত ট্রোইকার স্থায়ী প্রতিনিধিদের সাথে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
গত সপ্তাহে, ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গ্যভির পূর্ব জেরুজালেমের ফ্ল্যাশপয়েন্ট পবিত্র স্থান আল-আকসা মসজিদ প্রাঙ্গণ পরিদর্শন করেছেন, ফিলিস্তিনি পক্ষ এ ঘটনাকে উস্কানি হিসাবে নিন্দা জানিয়েছে। ইহুদিদের কাছে টেম্পল মাউন্ট নামে পরিচিত প্রাঙ্গণটি মুসলিম ও ইহুদি উভয়ের কাছেই পবিত্র।
গুতেরেস বলেন, জাতিসংঘ ‘ইসরায়েলের অস্তিত্ব এবং নিরাপত্তায় বসবাসের অধিকারকে স্বীকৃতি দিয়েছে।’ একই সময়ে, ‘বসতি নির্মাণ, উচ্ছেদ, বাড়িঘর ধ্বংস শুধুমাত্র ফিলিস্তিনি জনগণের মধ্যেই নয়, অন্যদের মধ্যেও বিশাল ক্ষোভ ও হতাশার সৃষ্টি করছে।’
দ্বি-রাষ্ট্র সমাধানের বিষয়ে একটি ফলো-আপ প্রশ্নের জবাবে গুতেরেস বলেছিলেন, ‘আমি যা বিশ্বাস করি তা হল এ ক্ষেত্রে কোনও বিকল্প নেই, দ্বি-রাষ্ট্রীয় সমাধানের সম্ভাবনাকে প্রত্যাখ্যান করা এমন কিছু যা চিরকালের জন্য মধ্যপ্রাচ্যে শান্তির সম্ভাবনাকে ক্ষুন্ন করবে।’
ডিসেম্বরে, গুতেরেস বলেছিলেন যে জাতিসংঘ ‘দুটি রাষ্ট্র ইসরায়েল এবং ফিলিস্তিন - উভয় রাষ্ট্রের রাজধানী জেরুজালেমসহ শান্তি ও নিরাপত্তার পাশাপাশি বসবাসের দৃষ্টিভঙ্গি বাস্তবায়নে আমাদের প্রতিশ্রুতিতে অটল।’
ফিলিস্তিনিরা ১৯৬৭ সালে ইসরায়েল কর্তৃক দখলকৃত পশ্চিম তীর, গাজা উপত্যকা এবং পূর্ব জেরুজালেম নিয়ে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। ইসরায়েল জোর দিয়ে বলছে যে শহরটি তাদের রাজধানী।

বাংলাদেশ সময়: ১৭:২৪:৪১   ৪৮৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ইরান যুদ্ধের লক্ষ্য পূরণ, আর কী পাওয়ার আছে স্পষ্ট নয়: অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী
‘ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ড আইন’ পাশ ইসরাইলের, বিশ্বজুড়ে নিন্দা
ইরানের ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের জন্য হুমকি নয় : হেগসেথের স্বীকারোক্তি
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ইসলামাবাদে কূটনৈতিক অভ্যর্থনা অনুষ্ঠিত
ইসরায়েলে আহতের সংখ্যা বেড়ে ৬ হাজার ছাড়িয়েছে
যুক্তরাষ্ট্র স্থল আগ্রাসন চালালে ইরানের পক্ষে লড়বে রাশিয়ার চেচেন আর্মি
সংকটাপন্ন কিউবায় তেল পৌঁছাতে যাচ্ছে রুশ ট্যাংকার
‘পুতিন ইরানকে সাহায্য করছেন, অথচ নেতানিয়াহু রাশিয়া- ইউক্রেনের মধ্যে ভারসাম্য চান’
ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল
হরমুজ প্রণালীতে মানবিক করিডর খুলতে জাতিসংঘের বিশেষ টাস্কফোর্স গঠন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ