এ.এইচ.এম কামরুজ্জামান ও ড. শামসুজ্জোহার কবরে পুষ্পস্তবক অর্পণ করলেন ডেপুটি স্পীকার

প্রথম পাতা » ছবি গ্যালারী » এ.এইচ.এম কামরুজ্জামান ও ড. শামসুজ্জোহার কবরে পুষ্পস্তবক অর্পণ করলেন ডেপুটি স্পীকার
শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩



এ. এইচ. এম কামরুজ্জামান ও ড. শামসুজ্জোহার কবরে পুষ্পস্তবক অর্পণ করলেন ডেপুটি স্পীকার

রাজশাহী, ১৩ জানুয়ারি ২০২৩ : আজ (শুক্রবার) বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু রাজশাহীর কাদিরগঞ্জে জাতীয় চার নেতার অন্যতম শহীদ আবুল হাসনাত মোহাম্মদ কামারুজ্জামানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে দোয়া পাঠ ও তাঁর আত্মার মাগফেরাত কামনা করেন। এরপর তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শহীদ ড. শামসুজ্জোহার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন ও তাঁর আত্মার মাগফেরাত কামনা করেন।

উল্লেখ্য এ. এইচ. এম কামারুজ্জামান ছিলেন বাংলাদেশের প্রথম স্বরাষ্ট্র মন্ত্রী এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা। তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন গঠিত অস্থায়ী সরকারের স্বরাষ্ট্র, কৃষি এবং ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন। ১৯৭৫ সালের ৩ নভেম্বর জাতীয় চার নেতাকে কারাগারে হত্যা করা হয় এবং ১৯৬৯ সালের ১৮ ফেব্রুয়ারি পাকিস্তানি স্বৈরশাসক আইয়ুব বিরোধী গণআন্দোলনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রক্টর ড. জোহাকে হত্যা করা হয়।

বাংলাদেশ সময়: ২২:৫৭:০৭   ৫৫০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


গণতান্ত্রিক রূপান্তর ও এলডিসি উত্তরণে বাংলাদেশের পাশে ফ্রান্স : রাষ্ট্রদূত
এশিয়া গেমসে রেকর্ড গড়ে শ্রীলঙ্কাকে হারিয়ে সোনা জিতল ভারত
জ্বালানির মূল্যবৃদ্ধি নিত্যপণ্যে প্রভাব পড়বে না : বাণিজ্যমন্ত্রী
গুজব ছড়ানোর আগেই প্রতিরোধ করতে চায় চট্টগ্রাম জেলা পুলিশ
বংশালের পুকুর পাড় সংরক্ষণ ও আধুনিকায়ন করা হবে : ডিএসসিসি প্রশাসক
নগরকান্দায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ২জনের ১৫ দিনের কারাদন্ড প্রদান
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সরিষাবাড়ীতে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ
আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের ১৯তম কাউন্সিল অব দ্য কলেজ সভা অনুষ্ঠিত
বিডিআর বিদ্রোহ, শান্তিরক্ষা মিশন ও দুর্ঘটনায় শহীদ পরিবারের ফ্ল্যাট বরাদ্দ
জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ