আতফুল হাই শিবলী পরোপকারী মানুষ ছিলেন : পররাষ্ট্রমন্ত্রী 

প্রথম পাতা » ছবি গ্যালারী » আতফুল হাই শিবলী পরোপকারী মানুষ ছিলেন : পররাষ্ট্রমন্ত্রী 
শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩



আতফুল হাই শিবলী পরোপকারী মানুষ ছিলেন : পররাষ্ট্রমন্ত্রী 

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘প্রয়াত অধ্যাপক ড. আতফুল হাই শিবলী খুব পরোপকারী মানুষ ছিলেন। অন্যের উপকার করতে পারলে খুশি হতেন। মানুষের সাথে সহজেই মিশতে পারতেন এবং আপন করে নিতেন।’
আজ শুক্রবার বাংলা একাডেমির কবি শামসুর রাহমান মিলনায়তনে রাজশাহী বিশ্ববিদ্যালয় ইতিহাস এ্যালামনাই এসোসিয়েশন আয়োজিত এ বিশ্ববিদ্যালয়ের প্রয়াত শিক্ষক আতফুল হাই শিবলী স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন, আলোচনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
ড. মোমেন বলেন, শিবলীর মনটা ছিল অনুসন্ধিৎসু। ছোট বোনের স্বামী হলেও তিনি ছিলেন আমার সহকর্মী ও বন্ধুর মতো। তিনি যখন করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ছিলেন তখনও অন্যের উপকারের জন্য চিন্তা করতেন। তাঁর মতো মানুষকে হারানো আমাদের পরিবার এবং দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি।
রাজশাহী বিশ্ববিদ্যালয় ইতিহাস এ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি ড. মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে আতফুল হাই শিবলীর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু অধ্যাপক ড. মুনতাসীর মামুন, জাতীয় অধ্যাপক ডা. শাহলা খাতুন, অধ্যাপক আতফুল হাই শিবলীর সহ-ধর্মিণী নাজিয়া শিবলী, রাজশাহী বিশ্ববিদ্যালয় ইতিহাস এ্যালামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাহমুদা খাতুন এবং আতফুল হাই শিবলীর সহকর্মী ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
অধ্যাপক আতফুল হাই শিবলীর স্মৃতিচারণ করে অনুষ্ঠানে বক্তারা বলেন, তিনি শিক্ষক হিসেবে, গবেষক হিসেবে, প্রশাসক হিসেবে, নীতির প্রশ্নে অসাধারণ ব্যক্তিত্ব ছিলেন। মানুষকে তিনি সহজেই আপন করে নিতেন।
অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয় ইতিহাস এ্যালামনাই এসোসিয়েশনের উদ্যোগে প্রকাশিত আতফুল হাই শিবলী স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন। অনুষ্ঠানে শেষে প্রয়াত আতফুল হাই শিবলীর রূহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

বাংলাদেশ সময়: ১৮:৪৭:৩৫   ৫১৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পাড়া-মহল্লায় দুর্গ গড়ে তুলুন, সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দিতে হবে: প্রতিমন্ত্রী টুকু
ত্রয়োদশ জাতীয় সংসদের বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ক সাব কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে
কুয়েটের সঙ্গে কেডিএ ও চীনা প্রতিষ্ঠান সিএমসির সহযোগিতা নিয়ে আলোচনা
দেশব্যাপী সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল
গবেষণা না বাড়ালে বিশ্ববিদ্যালয়ের মূল উদ্দেশ্য সফল হবে না: মীর হেলাল
প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মার্কিন উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
পঞ্চম অধিবেশনের আগেই সংসদ ভবনে সৌরবিদ্যুৎ চালু করার সিদ্ধান্ত
বইয়ের স্টল বসানো নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে উত্তেজনা
এমপিদের নির্বাচনি এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ