না.গঞ্জের দু-চারটা পত্রিকা মানুষকে ব্ল্যাকমেলিং করে টাকা খায়: খোকন সাহা

প্রথম পাতা » ছবি গ্যালারী » না.গঞ্জের দু-চারটা পত্রিকা মানুষকে ব্ল্যাকমেলিং করে টাকা খায়: খোকন সাহা
শনিবার, ১৪ জানুয়ারী ২০২৩



না.গঞ্জের দু-চারটা পত্রিকা মানুষকে ব্ল্যাকমেলিং করে টাকা খায়: খোকন সাহা

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা বলেছেন, আমাদের রাজনীতির কোন ওয়ারিশ নাই। আমরা বিশ্বাস করি, এই দর্শক সারিতে দাঁড়ানো তৃনমূলের কর্মীরা আমাদের ওয়ারিশ। বিভিন্ন কারণে এতদিন কমিটি গঠন করা হয়নি। আনোয়ার ভাই ও আমরা কাজ করেছি, আর আজকের সম্মেলনের উপস্থিতি সেটা প্রমান করে। কমিটি অবশ্যই হবে। ত্যাগি নেতাদের সমন্বয়ে কমিটি গঠন করা হবে। ঐক্যের কোন বিকল্প নাই। সবাইকে আমরা সভাপতি সাধারণ সম্পাদক করতে পারবো না। ঐক্য ধরে রাখতে হবে আমাদের।

শনিবার (১৪ জানুয়ারি) বিকেল ৩ টায় ২৪ ও ২৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।

নারায়ণগঞ্জের একটি স্থানীয় পত্রিকাকে উদ্দেশ্য করে খোকন সাহা বলেন, একটা পত্রিকায় দেখলাম, আমরা নাকি টাকা খেয়ে কমিটি করছি। ওই পত্রিকার সাংবাদিক-সম্পাদকের উদ্দেশ্যে বলতে চাই, আগামীতে এই ধরণের নিউজ প্রকাশ করলে; আপনাদের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা করবো। টাকার জন্য নিউজ করেন, আনোয়ার হোসেন-খোকন সাহার রাজনৈতিক ক্যারিয়ার জানেন না। তথ্য প্রমান নিয়ে আসবেন, কার কাছ থেকে আমরা টাকা খেয়েছি। নারায়ণগঞ্জের দু-চারটা পত্রিকা বিভিন্ন জনের কাছ থেকে টাকা খেয়ে পত্রিকা চালায়। মানুষকে ব্ল্যাকমেলিং করে। আর আমাদের মত মানুষের চরিত্র হরণ করে।

তিনি বলেন, ওইসব পত্রিকার উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের বিরুদ্ধে আজকে পর্যন্ত মাফ করে দিলাম। আগামীকাল থেকে তথ্য-প্রমান ছাড়া যদি এইসব সংবাদ প্রকাশ করেন তাহলে আমরা আইনের আশ্রয় নিতে বাধ্য হবো। সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন হয়। এটিই এই দেশের গণতন্ত্রের একটা নীতি। গতকালের (২৬ ও ২৭ নংওয়ার্ড) সম্মেলনে একে অপরের বিরুদ্ধে স্লোগান দিয়েছে, কিন্তু কোন হাতাহাতি হয় নাই। ওনারা লিখেছিলেন চরম বিশ্রঙ্খলা হয়েছে। বস্তনিষ্ট সংবাদ পরিবেশন করুন।

তিনি আরও বলেন, আজ আগুন সন্ত্রাসীদের প্রতিহত করতে হবে। ৭১ এর পরাজিত শত্রুরা আবারো মাথা উচু করছে, ওদেরকে পরাজিত করতে হবে। সময় এসেছে ওদের দাঁত ভাঙ্গা জবাব দেয়ার।

এসময় মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ রশিদ।

বাংলাদেশ সময়: ২৩:৫৫:২৮   ৫৮৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সরিষাবাড়ীতে টিকিট কেটে মাছ ধরার ধুম, ১৩ হাজার ৫’শ টাকায় তিন বড়শি।
বাগদান সারলেন অনুভব-অনুশকা, বিয়ে কবে?
অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ বানানো হবে: আমিনুল হক
আমরা সামাজিক উন্নয়ন ও বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই: শিক্ষামন্ত্রী
দেশের পর্যটনকে খাতকে জনপ্রিয় করতে কাজ করেছে সরকার: পর্যটনমন্ত্রী
ফরিদপুরে মশলা জাতীয় ফসলের আধুনিক উৎপাদন কলাকৌশল বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
সদরপুরে ফুটবল খেলা উদ্বোধন করলেন এমপি বাবুল
গণহত্যার দায় নিয়ে শেখ হাসিনাকে কারাগারে যেতে হবে: আইনমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ