সরকারের উন্নয়নগুলো সাধারণ মানুষের কাছে তুলে ধরতে হবে : হুইপ স্বপন

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরকারের উন্নয়নগুলো সাধারণ মানুষের কাছে তুলে ধরতে হবে : হুইপ স্বপন
রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩



সরকারের উন্নয়নগুলো সাধারণ মানুষের কাছে তুলে ধরতে হবে : হুইপ স্বপন

জাতীয় সংসদের হুইপ ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি বলেছেন, আগামী নির্বাচনের জয়লাভের জন্য বর্তমান সরকারের উন্নয়ন গুলো সাধারণ মানুষের কাছে তুলে ধরতে হবে। তিনি শনিবার রাত ১০ টায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ে এক প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট প্রতিনিধি সভায় সভাপতিত্ব করেন। আগামী ২৯ জানুয়ারি রাজশাহী মাদ্রাসা মাঠে আওয়ামীলীগের বিভাগীয় সমাবেশ সফল করতে মূলত ওই প্রতিনিধি সভার আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনা। আগামী নির্বাচনের জয়লাভের জন্য বর্তমান সরকারের উন্নয়ন গুলো সাধারণ মানুষের কাছে তুলে ধরতে হবে উল্লেখ করে আবু সাঈদ আল মাহমুদ স্বপন আরও বলেন, সকল ভেদাভেদ ভুলে দলকে সুসংগঠিত করতে হবে। আওয়ামীলীগ সরকার রাষ্ট্র ক্ষমতায় থাকায় দেশের যে পরিমান উন্নয়ন হয়েছে তা বিগত সময়ে হয়নি। প্রতিনিধি সভায় জেলা আওয়ামীলীগ সভাপতি আরিফুর রহমান রকেট ছাড়াও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল বক্তব্য রাখেন। আগামী ২৯ জানুয়ারি রাজশাহী বিভাগীয় সমাবেশ সফল করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয় প্রতিনিধি সভায়। এর আগে কালাই সরকারি মহিলা কলেজ মাঠে উপজেলা আওয়ামীলীগ আয়োজিত এক বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি। কালাই উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মিণফুজুর রহমান মিলন বর্ধিত সভায় সভাপতিত্ব করেন।

বাংলাদেশ সময়: ১৫:৫০:৩২   ৬৪৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


দুর্গাপূজায় ধর্মীয় সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার আহ্বান এলজিআরডি মন্ত্রীর
পুলিশের বিশেষ অভিযানে ৭৭ জন গ্রেপ্তার, অস্ত্র ও মাদক উদ্ধার
দুর্গাপূজায় নাশকতা ঠেকাতে সর্বোচ্চ সতর্কতায় এসআরবি-১১
ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ‌ আহত ৩
জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান
রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা সুনামের সঙ্গে কর্মক্ষেত্রে অবদান রাখছে : ভূমিমন্ত্রী
যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম বছরে বাড়ল ৭০ শতাংশের বেশি
নিজেদের ব্যর্থতা আড়াল করতে রাজপথে নাটক করেছে বিরোধী দল
রাষ্ট্র ধর্মীয় সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে : চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ