বক্স-অফিসে বাজিমাত বিজয়-রাশমিকার ‘বারিসু’

প্রথম পাতা » ছবি গ্যালারী » বক্স-অফিসে বাজিমাত বিজয়-রাশমিকার ‘বারিসু’
রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩



বক্স-অফিসে বাজিমাত বিজয়-রাশমিকার ‘বারিসু’

দক্ষিণী সিনেমার জনপ্রিয় দুই তারকা থালাপাতি বিজয় ও রাশমিকা মান্দানা। বুধবার (১১ জানুয়ারি) মুক্তি পেয়েছে তাদের নতুন সিনেমা ‘বারিসু’। মুক্তি পেয়েই বক্স-অফিসে ব্যাপক সাড়া ফেলেছে ছবিটি।

ছবিটি নির্মাণ করেছেন ভামসি পায়দিপল্লী। মুক্তির প্রথম দিনে বাজিমাত করেছে ‘বারিসু’। ছবিটি তামিল-হিন্দি দুই ভার্সনেই মুক্তি পেয়েছে। মুক্তি পাওয়ার মাত্র চার দিনেই বিশ্বব্যাপী শত কোটি রুপির বেশি আয় করেছে এটি!

বক্স অফিস বিশ্লেষক রমেশ বালা এক টুইটে জানান, বিজয়-রাশমিকা অভিনীত ‘বারিসু’ ছবিটি বিশ্বব্যাপী আয় করেছে ১০০ কোটি রুপির বেশি।

জানা গেছে, ছবিটি মুক্তির প্রথম দিনে আয় করেছে ৪৬.৯ কোটি রুপি, দ্বিতীয় দিনে ২০.৮৫ কোটি রুপি, তৃতীয় দিনে ১৭ কোটি রুপি ও চতুর্থ দিনে ২৩ কোটি রুপি। যার মোট আয় দাঁড়িয়েছে ১০৭ কোটি ৭৫ লাখ রুপি।

বিজয়-রাশমিকা অভিনীত ছবিটি শ্রী ভেঙ্কটেশ্বর ক্রিয়েশন্সের ব্যানারে প্রযোজনা করেছেন দিল রাজু। বর্তমানে প্রায় ৩ হাজার স্ক্রিনে দেখানো হচ্ছে সিনেমাটি। খবর : ইন্ডিয়া টুডে

বাংলাদেশ সময়: ১৬:১৯:০৩   ৪৪৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সিদ্ধিরগঞ্জে মাদকমুক্ত সমাজ গড়ার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
মোবাইল আসক্তি থেকে ফিরে আসতে হবে: সাখাওয়াত
অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে সমন্বিত উদ্যোগের আহ্বান প্রতিমন্ত্রী শামা ওবায়েদের
সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কমিটি গঠনের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
সরিষাবাড়ীতে দেড় বছর পর রাসেল হত্যা রহস্য উন্মোচন, আসামির স্বীকারোক্তি
বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত
নারায়ণগঞ্জে জামাল হত্যা মামলা : একজনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ১
কৃষি ও ফ্যামিলি কার্ড বিতরণে দুর্নীতির বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি ডেপুটি স্পিকারের
সরিষাবাড়ীতে ১২ গ্রাম হেরোইনসহ চিহ্নিত মাদক কারবারি ফিরোজ গ্রেফতার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ