শীতার্তদের মাঝে এমপি মুরাদ হাসানের শীতবস্ত্র বিতরণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » শীতার্তদের মাঝে এমপি মুরাদ হাসানের শীতবস্ত্র বিতরণ
রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩



শীতার্তদের মাঝে এমপি মুরাদ হাসানের শীতবস্ত্র বিতরণ

ইসমাইল হোসেন জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহার শীতবস্ত্র কম্বল বিতরণ করেছেন ১৪১ জামালপুর-৪ আসনের সংসদ সদস্য ডাঃ মুরাদ হাসান এমপি।

শনিবার (১৪ জানুয়ারি ) বিকালে অ্যাডভোকেট মতিয়র রহমান তালুকদার স্মৃতি সংসদের উদ্যোগে উপজেলার মহাদান ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সমবেত ৭ শতাধিক দুঃস্থ অসহায় মানুষের মাঝে এ শীতবস্ত্র কম্বল বিতরণ করেন তিনি।

শীতবস্ত্র বিতরণকালে অ্যাডভোকেট মতিয়র রহমান তালুকদার স্মৃতি সংসদের সভাপতি আজমত আলী মাস্টারের সভাপতিত্বে এবং সানাকৈর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও যুবলীগ নেতা মমিনুল ইসলাম মিন্টুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান এমপি।

এছাড়াও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেলী আক্তার,থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর,উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কে এম সোহেল রানা সহ পৌর কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে এসময় আরো উপস্থিত দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, ইউপি সদস্যবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বাংলাদেশ সময়: ১৬:১৩:১২   ৫৪৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রুদ্ধশ্বাস লড়াইয়ে মিশরের স্বপ্ন ভেঙে শেষ আটে আর্জেন্টিনা
আল কোরআন ও আল হাদিস
কল্যাণ তহবিলের অর্থ আদায় নিয়ে উত্তেজনা, চার শ্রমিক গ্রেপ্তারের প্রতিবাদে ফরিদপুরে বাস চলাচল বন্ধ
ফতুল্লায় মামলা প্রত্যাহার না করায় বাদীকে কুপিয়ে জখম
গণতন্ত্র শক্তিশালী করতে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের
সোনারগাঁয়ে ২৫ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ
রূপগঞ্জে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালতে চারজনের কারাদণ্ড
প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থীদের মতবিনিময়
ভূমি অফিসে ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ডিসির
সিংড়ায় থানা পুলিশের ‍‍`ওপেন হাউজ ডে‍‍` অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ