বিএনপি হচ্ছে শীতের পাখি : তথ্যমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিএনপি হচ্ছে শীতের পাখি : তথ্যমন্ত্রী
রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩



বিএনপি হচ্ছে শীতের পাখি : তথ্যমন্ত্রী

আমরা যখন সরকার গঠন করি তখন বাংলাদেশ ছিল ৬০তম অর্থনীতির দেশ। আজ বাংলাদেশ ৩৫তম অর্থনীতির দেশ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

রোববার (১৫ জানুয়ারি) দুপুরে নীলফামারীর সৈয়দপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান, রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।

তিনি আরও বলেন, বাংলাদেশ ২৫টি দেশকে পেছনে ফেলে এগিয়ে এলেও বিএনপি ষড়যন্ত্র বন্ধ করেনি। শুধু অর্থনীতিতেই নয়। দেশ এখন সামরিক শক্তিতেও এগিয়ে গেছে। বাংলাদেশ এখন পৃথিবীর মধ্যে ৪০তম সামরিক শক্তির দেশ।

তিনি আরও বলেন, আমরা নেত্রীর নির্দেশে উত্তরবঙ্গের শীতার্তদের মাঝে কম্বল দিতে এসেছি। এখানে বিএনপিকে দেখা যায়নি। মির্জা ফখরুলের বাড়ি উত্তরবঙ্গের ঠাকুরগাঁওয়ে। তারা একটি কম্বলও বিতরণ করেনি। তবে বিএনপি হচ্ছে শীতের পাখি। শীতকালে যেমন সাইবেরিয়া থেকে, হিমালয় থেকে পাখি এসে মাছ খায়, ধান খায়, মোটাতাজা হয় তেমনি বিএনপি নির্বাচন এলে নমিনেশন-বাণিজ্য করে মোটাতাজা হয়। বিএনপিকে সারা বছর দেখা না গেলেও নির্বাচন এলে ঠিকই দেখা যায়।

এদিকে অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রংপুর অঞ্চলের জনপ্রতিনিধি ও নেতাকর্মীদের মাধ্যমে প্রায় ২৭ হাজার কম্বল বিতরণ করেন।

বাংলাদেশ সময়: ১৬:৫১:১২   ৪২১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রুদ্ধশ্বাস লড়াইয়ে মিশরের স্বপ্ন ভেঙে শেষ আটে আর্জেন্টিনা
আল কোরআন ও আল হাদিস
কল্যাণ তহবিলের অর্থ আদায় নিয়ে উত্তেজনা, চার শ্রমিক গ্রেপ্তারের প্রতিবাদে ফরিদপুরে বাস চলাচল বন্ধ
ফতুল্লায় মামলা প্রত্যাহার না করায় বাদীকে কুপিয়ে জখম
গণতন্ত্র শক্তিশালী করতে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের
সোনারগাঁয়ে ২৫ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ
রূপগঞ্জে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালতে চারজনের কারাদণ্ড
প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থীদের মতবিনিময়
ভূমি অফিসে ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ডিসির
সিংড়ায় থানা পুলিশের ‍‍`ওপেন হাউজ ডে‍‍` অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ